বরাক তরঙ্গ, ২০ মার্চ : আসন্ন আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগ্রামী বামপন্থী দল এসইউসিআই (কমিউনিস্ট)-এর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। উত্তর করিমগঞ্জ এবং রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে যথাক্রমে অরুনাংশু ভট্টাচার্য ও সঞ্চিতা শুক্ল সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে তাঁদের মনোনয়ন জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর করিমগঞ্জ কেন্দ্রের প্রার্থী তথা দলের করিমগঞ্জ জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য বলেন, এসইউসিআই (কমিউনিস্ট) সারা বছর ধরে সাধারণ মানুষের জ্বলন্ত সমস্যার সমাধানের দাবিতে গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করে আসছে এবং সেই ধারাবাহিকতাতেই নির্বাচনে অংশগ্রহণ করছে। তিনি অভিযোগ করেন, বর্তমানে অর্থবল ও পেশিশক্তির দাপটে নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। নির্বাচিত প্রতিনিধিরা জনগণের রায়কে উপেক্ষা করে দলবদলের মাধ্যমে নিজেদের স্বার্থসিদ্ধিতে লিপ্ত হচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, সাম্প্রদায়িকতা, দুর্নীতি ও সুবিধাবাদী রাজনীতির বিরুদ্ধে লড়াই গড়ে তুলে উন্নত নীতি-নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে জনজীবনের সমস্যা সমাধানের লক্ষ্যে এসইউসিআই (সি) প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হচ্ছে। তাঁর কথায়, এই লড়াই মূলত পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী শক্তির বিরুদ্ধে গরিব ও মেহনতি মানুষের সংগ্রামের অংশ।
অন্যদিকে, রামকৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী সঞ্চিতা শুক্ল বলেন, মানুষের মৌলিক সমস্যাগুলি বিধানসভার ভিতরে তুলে ধরার লক্ষ্যেই তিনি প্রার্থী হয়েছেন। তিনি রাজ্যের ৪২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা দলের প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, করিমগঞ্জ জেলায় মোট চারটি আসনে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৩ মার্চ দক্ষিণ করিমগঞ্জ ও পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা



