ভূমহুইলাল হালামে প্রয়াত, শেষ শ্রদ্ধা এলাকাবাসীর

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ১৯ মার্চ : লোয়াইরপোয়া ব্লকের খাগরাবাজার জিপির বালিয়াপুঞ্জি গ্রামের এক সম্মানিত প্রবীণ ব্যক্তি ভূমহুইলাল হালাম আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।প্রয়াত ভূমহুইলাল হালাম তাঁর পেছনে রেখে গেছেন তিন পুত্র, ছয় কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণমুগ্ধ। তাঁর দুই পুত্র বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন, যা তাঁর জীবনের গর্বের একটি অধ্যায় হিসেবে বিবেচিত।পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কর্কট রোগে ভুগছিলেন। অবশেষে সেই মরণব্যাধির সঙ্গে লড়াই করে আজ তিনি চিরবিদায় নিলেন।উল্লেখযোগ্য বিষয়, ভূমহুইলাল হালাম ছিলেন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ কর্মী। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে সমগ্র এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিজেপির বহু নেতা-কর্মী তাঁর বাড়িতে ছুটে যান এবং শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

আগামীকাল শুক্রবার নিজ গ্রামের সমাধিস্থলে তাঁর মরদেহ সমাহিত করা হবে বলে জানা গেছে। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিধায়ক তথা মন্ত্রী কৃ‌ষ্ণেন্দু পাল, লোয়াইরপোয়া ব্লক মণ্ডলের সভানেত্রী সম্পারানি চৌধুরী, শ্রীভূমি জেলা বিজেপির সহ-সভাপতি হৃষিকেশ নন্দী, লোয়াইরপোওয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস, খাগরাবাজার জিপির সভানেত্রী ভানসনজয় চরেই, বিজেপি নেতা অমিতাভ দে, অসম প্রদেশ অনুসূচি জাতি মোর্চার কার্যকরী সদস্য মিলন কুমার দাস সহ অন্যান্যরা। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।ভূমহুইলাল হালামের এই অকাল প্রয়াণে নিজ গ্রাম বালিয়াপুঞ্জি সহ বৃহত্তর খাগড়া ও বালিপিপলা অঞ্চলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *