মিডিয়া ক্রিকেটের কাল সেমি ফাইনাল

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ মার্চ : বরাক বুলেটিন মিডিয়া চ্যালেন্জার্সকে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে স্থান করেনিল নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স। টুর্নামেন্টে একটি ম্যাচও জিততে না পারায় লিগ পর্ব থেকেই ছিটকে গেল ডনবস্কো প্রেস ফাইটার্স।

বৃহস্পতিবার ছিল লিগ পর্বের শেষ ম্যাচ। সেমিফাইনালে যেতে জয় ছাড়া কোনও রাস্তা খোলা ছিলনা নববার্তার সামনে। আর এর জন্য যেভাবে খেলার দরকার ছিল হুমায়ুন কবীর জসিমের নেতৃত্বে সেটাই করল নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স। অনবদ্য অর্ধ শতরানের সাহায্যে নববার্তাকে জয়ের পথটা প্রসস্থ করে দিলেন হুমায়ুনই। এসএম দেব স্টেডিয়ামে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বরাক বুলেটিন। নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেটে তারা সংগ্রহ করে ১১৫ রান। সর্বাধিক ২৮ রান করেছেন মনোজ রায়।

এছাড়া দুই সংখ্যার রান করেন প্রীতম দাস (২১), অনির্বান রায় চৌধুরী (১২), সত্যজিত শুক্লবৈদ্য (২৪)। অতিরিক্ত আসে ২৩ রান। বিপক্ষের মুহিতুর রহমান ১১ রানের বিনিময়ে ফিরিয়ে দেন মূল্যবান ৩ উইকেট। দেবব্রত দেব ২ উইকেট পান ১৭ রান দিয়ে। মলয়কান্তি শুক্লবৈদ্য দখলে রাখেন ১ উইকেট।

পরে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স ১৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ২৬ বলে ঝড়ো অর্ধ শতরান (৫৩) করেছেন হুমায়ুন কবীর জসিম। ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৪টি বিশাল ছক্কা হাঁকান তিনি। দেবব্রত অপরাজিত থাকেন ২২ রান করে। মলয়কান্তি শুক্লবৈদ্যর ব্যাট থেকে আসে ১৩ রান। বিপক্ষের অজিত দাস ২০ রান দিয়ে পান ৩ উইকেট।

এসবিআই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হুমায়ুন। ম্যান অব দ্য মোমেন্ট পুরস্কার পান অজিত দাস। বিশাল ছক্কা হাঁকিয়ে সুপার সিক্সারের পুরস্কারটিও জিতেছেন হুমায়ুন। সুপার এন্টারটেইনার পুরস্কার পেলেন দেবব্রত, এমভিপি অব দ্য ম্যাচ মনোজ রায়। শুক্রবার সেমিফাইনালে প্যারামাউন্টের বিপক্ষে খেলবে নববার্তা, বরাক বুলেটিনের প্রতিপক্ষ রুবিকা খবর হিরোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *