টিকিট থেকে ছিটকে গেলেন কাছাড়ের তিন বিধায়ক, রাজদীপ-অমিয়-রাজদীপ পেলেন

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ মার্চ : কাছাড়ের তিন বিধায়ক টিকিট থেকে বঞ্চিত হলেন। বঞ্চিত বিধায়করা হলেন শিলচরের দীপায়ন চক্রবর্তী, ধলাই আসনের নীহাররঞ্জন দাস ও উধারবন্দের মিহিরকান্তি সোম। তিনজনকে টিকিট না দিয়ে প্রদান করা হয়েছে শিলচর লোকসভা আসনের প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায়, ধলাইয়ে নয়া মুখ অমিয়কান্তি দাশ ও উধারবন্দে রাজদীপ গোয়ালা।

এ ছাড়া টিকিট পেয়েছেন লক্ষীপুর আসনে কৌশিক রায় ও কাটিগড়ায় কমলাক্ষ দে পুরকায়স্থকে প্রার্থী করা হয়েছে। বরখলায় পেয়েছেন কিশোর নাথ।

এ দিকে, হাইলাকান্দি থেকে ড. মিলন দাস প্রার্থী হয়েছেন। করিমগঞ্জ উত্তর থেকে সুব্রত ভট্টাচার্য, পাথারকান্দি থেকে কৃষ্ণেন্দু পাল এবং রামকৃষ্ণ নগর (এসসি) থেকে বিজয় মালাকার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, ধলাই (এসসি) আসনে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন নীহাররঞ্জন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *