প্রার্থী তালিকা ঘোষণা অসম জাতীয় পরিষদের

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ মার্চ  : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল অসম জাতীয় পরিষদ। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতি লুরীণজ্যোতি গগৈ। এছাড়াও উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ— 3ড° বসন্ত ডেকা, জগদীশ ভূঞা, রাজেন গোহাঁই এবং চিত্ত বসুমতারিসহ অন্যান্য নেতারা। দলটির পক্ষ থেকে জানানো হয়, কংগ্ৰেছ-এর সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে অসম জাতীয় পরিষদ। লুরীণজ্যোতি গগৈ জানান, ইতিমধ্যে ১০টি আসনে দুই দলের মধ্যে জোট চূড়ান্ত হয়েছে, যদিও আরও কয়েকটি আসন নিয়ে আলোচনা এখনও চলছে।


প্রার্থী তালিকা অনুযায়ী, খোৱাং কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লুরীণজ্যোতি গগৈ নিজেই। বঢ়মপুৰ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রাজেন গোহাঁইকে এবং মরিগাঁও কেন্দ্রে প্রার্থী বাণী দাস। এছাড়াও পলাশবাড়ি কেন্দ্রে পংকজলোচন গোস্বামী, বজালি কেন্দ্রে দিলীপ বরুয়া, ডিব্ৰুগড় কেন্দ্রে মৈনাক পাত্ৰ, বিন্নাকান্দি কেন্দ্রে রেজাউল করিম চৌধুরী এবং সরুপথার কেন্দ্রে জীবন চুতীয়া প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। লুরীণজ্যোতি গগৈ আরও জানান, কংগ্ৰেছের সঙ্গে কিছু আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা এবং কয়েকটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের বিষয়েও আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *