৫৫তম কেভিএস ন্যাশনাল স্পোর্টস মিটে শিলচর রিজিয়নের সাফল্য, টেবিল টেনিসে তৃতীয় স্থান

Spread the news

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : চেন্নাইয়ের তাম্বারামে ১৭ থেকে ২১ আগস্ট অনুষ্ঠিত ৫৫তম কেভিএস ন্যাশনাল স্পোর্টস মিট ২০২৬-এ টেবিল টেনিসে নজরকাড়া সাফল্য অর্জন করেছে কেভিএস শিলচর রিজিয়ন। দেশের ২৫টি রিজিয়নের প্রতিযোগিতায় শিলচর রিজিয়ন সামগ্রিকভাবে তৃতীয় স্থান দখল করেছে। আন্ডার-১৪ বয়েজ বিভাগে শিলচর রিজিয়ন দল ৩–০ ব্যবধানে কেভিএস এর্নাকুলাম রিজিয়নকে পরাজিত করে স্বর্ণপদক জয় করে। দলের হয়ে প্রতিনিধিত্ব করেন পিএম শ্রী কেভিএস শিলচরের মাস্টার বিপ্রজিত দেব এবং পিএম শ্রী কেভিএস এএফএস কুম্ভীরগ্রামের মাস্টার জেনিথ সিংহ। অসাধারণ পারফরম্যান্সের সুবাদে দু’জনই ৭০তম এসজিএফআই মিটের জন্য নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, আন্ডার-১৯ বয়েজ বিভাগে শিলচর রিজিয়ন ২–০ ব্যবধানে কেভিএস আহমেদাবাদ রিজিয়নকে পরাজিত করে ব্রোঞ্জপদক নিশ্চিত করে। বিভিন্ন বিভাগের ফলাফল ও খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে সামগ্রিক র‌্যাঙ্কিংয়ে শিলচর রিজিয়ন তৃতীয় স্থান অর্জন করে। এই সাফল্যে পিএম শ্রী কেভিএস শিলচরের প্রিন্সিপাল কিশোর কুমার পাণ্ডে এবং গেমস শিক্ষক অঙ্কুর দীক্ষিত খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যৎ প্রতিযোগিতায় তাদের আরও সাফল্য কামনা করে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান তাঁরা।

বিপ্রজিত দেবের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন জেলা ক্রীড়া সংস্থা টেবিল টেনিস অ্যাকাডেমির প্রশিক্ষক পার্থ দেব ও শিবাশিষ চক্রবর্তীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *