বরাক তরঙ্গ, ১ জুন : ২০১৯ সালে নথিভুক্ত এক পকসো (POCSO) মামলায় পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার বিশেষ পকসো আদালত অভিযুক্ত রেফিয়াস থামারকে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
জানা গেছে, খলিয়েহরিয়াত মহিলা থানায় পকসো আইন, ২০১২-এর ধারা ৩(এ)/৪-এর অধীনে মামলাটি রুজু করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করেন মহিলা পুলিশ সাব-ইনস্পেক্টর এস. খারসাতি।
তদন্ত চলাকালীন রেফিয়াস থামারকে গ্রেপ্তার করা হয় এবং তদন্তকারী আধিকারিক ২০২০ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
বিচারপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার বিশেষ পকসো বিচারক বি. খ্রিয়ামের আদালত অভিযুক্তকে পকসো আইন, ২০১২-এর ধারা ৩(এ)/৪ অনুযায়ী দোষী সাব্যস্ত করে।
২০২৬ সালের ৬ মে জারি করা রায়ে আদালত রেফিয়াস থামারকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়।



