সেতুর রেলিং ভেঙে খাদে ট্রাক, নিহত ১

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : বুধবার ভোরের দিকে ১৭ নম্বর জাতীয় সড়কের উপর চাপর গারোজারা সেতুতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। জানা গেছে, শস্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, অপরদিকে গুরুতর আহত অবস্থায় চালককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক সূত্রে জানা যায়, ট্রাকটিতে বাবা ও ছেলে ছিলেন। ছেলে ট্রাকটি চালাচ্ছিল, আর বাবা সহকারী (হ্যান্ডিম্যান) হিসেবে কাজ করছিলেন। ইউপি ১৩ বিটি ০৩৮৬ নম্বরের ট্রাকটি ধুবড়ি থেকে গুয়াহাটি অভিমুখে যাচ্ছিল, সেই সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এখনও পর্যন্ত মৃত ও আহতের পরিচয় জানা যায়নি, তবে তারা দু’জনেই হিন্দিভাষী বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *