জাল নোটসহ যুবক গ্রেফতার

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ মার্চ : ৫০০ টাকার মোট ১৬টি জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আমির হোসেন (২৪)। সিপাইজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত বরদোয়াল মুন্সিবাড়ি এলাকার বাসিন্দা জলিল খন্দকার ছেলে আমির। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের কাছ থেকে একটি শার্প ব্লেড, এক প্যাকেট চানাচুর, একটি গুডনাইট লিকুইড মশা প্রতিরোধক এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অভিযোগ, সোনামুড়া ব্রিজ চৌমুহনী এলাকায় অবস্থিত ‘সেভেন হেভেন্স শপিং মল’ থেকে জাল নোট ব্যবহার করে এই সামগ্রীগুলি কেনার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। এই ঘটনায় সোনামুড়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই একটি বিশেষ পুলিশ দল ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এবং একাধিক নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *