বরাক তরঙ্গ, ২২ মার্চ : উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চার মাইলে এক সৌজন্যমূলক পরিচয় সভায় অংশ নেন। মালুগ্রাম রংপুর সংখ্যালঘু মোর্চা মণ্ডলের সভাপতি মাশুক আহমেদ লস্করের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত বক্তারা একসুরে বলেন, আগামী ৯ এপ্রিলের নির্বাচনে রাজদীপ গোয়ালাকে বিপুল ভোটে জয়ী করতে হবে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজদীপ গোয়ালা বলেন, “বিজেপি এমন একটি দল, যা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করে। ভাই-বোনেরা, পদ্মফুলে ভোট দিয়ে আমাকে জয়ী করুন। আমি সবসময় আপনাদের পাশে থাকব। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে আমাকে সমর্থন করুন।”

এই সভায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার সভাপতি মাশুক আহমেদ লস্কর, মোস্তফা খান, পারুল হোসেন লস্কর, নাজিম উদ্দিন চৌধুরী, নাসিম আহমেদ, অনিলকুমার শেলী, নজমুল হোসেন বড়ভূইয়া সহ আরও অনেকে।



