কাছাড়ের এসএসপি সহ একাধিক শীর্ষ আধিকারিকের বদলি

Spread the news

বরাক তরঙ্গ, ২ মার্চ : রাজ্য পুলিশ প্রশাসনে একাধিক শীর্ষ আধিকারিকের বদলির নির্দেশ জারি করেছে। এর মধ্যে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতীম দাসও রয়েছেন। এসএসপি দাসকে নগাঁওয়ের এসএসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কাছাড়ে এসেছেন কামরূপের এসএসপি সঞ্জীব কুমার শইকিয়া।

এ ছাড়া ফরেনসিক বিজ্ঞানাগারের সঞ্চালক ড. রবীন কুমারকে দরং জেলার এসএসপি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, বঙাইগাঁওয়ের এসএসপি মোহনলাল মীণাকে ফরেনসিক বিজ্ঞানাগারের নতুন সঞ্চালক হিসেবে নিয়োগ করা হয়েছে।
এসএসপি (V&AC-G) পঙ্কজ যাদবকে বজালী জেলার এসএসপি হিসেবে বদলি করা হয়েছে। 

দরঙের এসএসপি হেমন্তকুমার দাসকে বদলি করে গুয়াহাটিতে এসএসপি (V&AC-G) পদে নিয়োগ করা হয়েছে। নগাঁওয়ের এসএসপি স্বপ্ননীল ডেকাকে ধেমাজির এসএসপি হিসেবে পাঠানো হয়েছে। ডিসিপি নোমল মাহাত্তকে বঙাইগাঁওয়ের এসএসপি করা হয়েছে। ডিসিপি মৃণাল ডেকাকে দক্ষিণ শালমারার এসএসপি পদে নিয়োগ করা হয়েছে। বজালীর এসএসপি সুমন চক্রবর্তীকে তামুলপুরে বদলি করা হয়েছে।

প্রথম এএফপিএফ ব্যাটালিয়নের অধিনায়ক বলিন দেউরীকে বদলি করে গুয়াহাটি পশ্চিমের ডিসিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শিবসাগরের এসএসপি শুভাশিস বরুয়াকে কামরূপে বদলি করা হয়েছে। এছাড়া লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ পাপরি চেতিয়াকে বদলি করে শিবসাগরের এসএসপি হিসেবে নিয়োগ করা হয়েছে। রাজ্য সরকারের এই প্রশাসনিক রদবদলকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *