বিশ্বকাপ : ফেয়ার প্লে ট্রফি নেদারল্যান্ডসের

Spread the news


২১ জুলাই : বিশ্বকাপে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সেই দলকে দেওয়া হয়, যারা পুরো টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়সুলভ আচরণের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করে এবং শৃঙ্খলাজনিত দিক থেকে সবচেয়ে ভালো রেকর্ড বজায় রাখে।

মরক্কোর কাছে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত হয়ে শেষ ৩২ রাউন্ড থেকে বিদায় নেয় ডাচরা। গ্রুপ-এফ’র শীর্ষ দল হিসেবে নেদারল্যান্ডস নক আউট পর্বে পা রেখেছিল।

বিশ্বকাপে খেলা চার ম্যাচে নেদারল্যান্ডসের খেলোয়াড়রা মাত্র তিনটি হলুদ কার্ড দেখেছে। সেখানে কোন লাল কার্ড ছিল না।

বিশ্বকাপে নেদারল্যান্ডসের এটাই প্রথম ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অর্জন। চারবার এই অ্যাওয়ার্ড জয় করে এই তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *