শ্রীভূমিতে তিন দিনের মাই ভারত লিডারশিপ বুট প্রশিক্ষণ সম্পন্ন
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ মার্চ : কেন্দ্রীয় সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ শ্রীভূমির মেরা যুবা ভারত শাখার উদ্যোগে সোমবার তিন দিনের মাই ভারত লিডারশিপ বুট প্রশিক্ষণ শিবির সমাপ্ত হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিনব্যাপী ৩৫ জন যুবক যুবতীকে এতে প্রশিক্ষণ দেওয়া হয়। এদিনের সমাপ্তি অনুষ্ঠানে রাজ্য সভার প্রাক্তন সাংসদ মিশনরঞ্জন দাস প্রদীপ প্রজ্বলন…
