সন্ত্রাসবাদী হামলায় নিহত মালির প্রতিরক্ষামন্ত্রী! সপরিবারে প্রাণ হারালেন সাদিও কামারা, জঙ্গিদের নিশানায় সেনার সদর দপ্তর
২৭ এপ্রিল : ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় লণ্ডভণ্ড পশ্চিম আফ্রিকার দেশ মালি। রাজধানী বামাকোর কাছে সেনাবাহিনীর প্রধান ঘাঁটি ‘কাটি’-তে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন দেশের শক্তিশালী প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা। হামলায় তাঁর পরিবারের সদস্যরাও প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। আল-কায়েদা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন ও তুয়ারেগ যোদ্ধাদের একযোগে হামলায় রীতিমতো বিধ্বস্ত মালির সামরিক প্রশাসন। সংবাদসংস্থা এএফপি (AFP) জানিয়েছে,…
