SIR : ‘সর্বভারতীয় প্রতিবাদ দিবস’ পালন এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : নয়াদিল্লির যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ছাত্রছাত্রী, যুবক যুবতী ও সাধারণ মানুষ এসআইআর (SIR)-এর মাধ্যমে কোটি কোটি প্রকৃত ভারতীয় নাগরিকের ভোটাধিকার হরণের স্বেচ্ছাচারী পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলনকারীদের দমন করতে পুলিশের বর্বর অত্যাচারের প্রতিবাদে আজ এআইডিএসও এবং এআইডিওয়াই-র সর্বভারতীয় কমিটির আহ্বানে ধোয়ারবন্দ বাজারে ‘সর্বভারতীয় প্রতিবাদ দিবস’ পালন করা হয়।…

Read More

এসআইআর-এর প্রতিবাদে গুয়াহাটিতে এআইডিএসও-র বিক্ষোভ, আটক ছয়

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : এসআইআর-এর মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার হরণের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, সকলের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে গুয়াহাটিতে বিক্ষোভ প্রদর্শন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-র অসম রাজ্য কাউন্সিল। শনিবার সকাল ১১টায় কটন বিশ্ববিদ্যালয়ের কাছে বিএসএনএল কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারের দিকে…

Read More

কাল এসআইআর-এর বিরুদ্ধে যন্তর মন্তরে মিছিলের ডাক এআইডিএসও-র

৯ অক্টোবর : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর (SIR)-এর বিরুদ্ধে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে মিছিলের ডাক দিয়েছে এআইডিএসও (AIDSO)। সংগঠনের পক্ষ থেকে ‘জ্ঞানেশ কুমারের অধীনে ভোট নয়’ এবং ‘এসআইআর-এর অধীনে ভোট নয়’—এই স্লোগান সামনে রেখে দেশজুড়ে আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়েছে। এক প্রেস বিবৃতিতে এআইডিএসও কেন্দ্রীয় পরিষদের সভাপতি সৌরভ…

Read More

ভোটার তালিকা থেকে নাম বাদ! কুড়ি রাজ্যে বিশেষ অভিযান শুরু কমিশনের

২ অক্টোবর : দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার পর এবার বাদ পড়ে যাওয়া যোগ্য নাগরিকদের পুনরায় তালিকাভুক্ত করতে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন (EC’s Special Drive)। বাংলা ও বিহার সহ দেশের মোট কুড়িটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর (SIR)-এর কাজ শেষ হয়েছে, সেখানে এবার বিশেষ ড্রাইভ বা…

Read More

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ ও এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবি এসইউসিআই-র

২৪ সেপ্টেম্বর : গণতান্ত্রিক নীতি ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে অপসারণ এবং দেশজুড়ে সম্পূর্ণ এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া বন্ধের দাবি জানাল এসইউসিআই (কমিউনিস্ট)।দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ এক প্রেস বিবৃতিতে বলেন, ২৩ সেপ্টেম্বর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ এসআইআর সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনে নির্বাচন কমিশনের সততা ও নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষ,…

Read More

SIR নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের অভিযোগ, সরব বিরোধীরা

২৩ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে ঘিরে বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশনের অন্দরেই মতবিরোধের অভিযোগ প্রকাশ্যে এসেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১০ মাসে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী বিভিন্ন সিদ্ধান্ত ও প্রক্রিয়া নিয়ে অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন। তাঁদের আপত্তির বিষয়গুলির মধ্যে ছিল নতুন…

Read More

‘SIR-সহ সব সিদ্ধান্তই সর্বসম্মত…’, বিরোধীদের অভিযোগ উড়িয়ে দাবি নির্বাচন কমিশনের

২৩ সেপ্টেম্বর : SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে মতপার্থক্যের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই মুখ খুলল কমিশন। কমিশন সূত্রের দাবি, কাজের ক্ষেত্রে কোনও বিষয়ে প্রশ্ন, পরামর্শ বা ভিন্ন মত উঠে আসা স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। তবে তাকে ‘আনুষ্ঠানিক অসম্মতি’ বা কমিশনের অন্দরের সংঘাত হিসেবে দেখার কোনও কারণ নেই। SIR-সহ সমস্ত…

Read More

এসআইআর নোটিশের তালিকায় আডবানী-জয়শংকর, একাধিক হেভিওয়েট

২০ সেপ্টেম্বর : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ায় একাধিক হেভিওয়েট রাজনৈতিক নেতা ও শীর্ষ প্রশাসনিক আধিকারিককে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। নামের বানান, আগের এসআইআর-এর নথির সঙ্গে তথ্যের অমিল এবং ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র মতো কারণে এই নোটিশ জারি করা হয়েছে বলে সূত্রের খবর। নোটিশ পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা…

Read More

১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR ঘোষণা

১৪ মে : দেশজুড়ে ভোটার তালিকা আধুনিকীকরণ করা করার কাজ আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল ভারতের নির্বাচন কমিশন (ECI)। বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে ১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) বা বিশেষ নিবিড় সংশোধনের ঘোষণা করা হয়েছে। এটি দেশব্যাপী চলমান প্রক্রিয়ার তৃতীয় পর্যায়ের (Phase-III) অংশ। তবে আবহাওয়া ও ভৌগোলিক…

Read More

বক্তব্য না শুনে একটাও নাম বাদ নয়, জানাল ট্রাইব্যুনাল

২০ এপ্রিল : প্রথম দফার নির্বাচনের আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ নিয়ে কড়া অবস্থান নিল ট্রাইব্যুনাল। ভোটার তালিকা সংশোধন ও যাচাই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই নোটিস জারি করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, যথাযথ নোটিস প্রদান এবং সংশ্লিষ্ট ভোটারের বক্তব্য শোনা ছাড়া কোনওভাবেই কারও নাম তালিকা থেকে বাদ দেওয়া…

Read More