শৈত্যপ্রবাহ সংক্রান্ত নির্দেশ প্রত্যাহার, কাছাড়ের বিদ্যালয়গুলিতে স্বাভাবিক সময়সূচি পুনর্বহাল
জনসংযোগ, শিলচর। বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : শিলচরস্থিত কাছাড় জেলা সার্কল (সিডিসি)-এর বিদ্যালয় পরিদর্শক ও জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের বিভাগ থেকে জারি করা এক আদেশে জানানো হয়েছে, জেলায় বিরাজমান শীতল আবহাওয়ার কারণে বিদ্যালয়ের সময়সূচি পুনর্নির্ধারণ সংক্রান্ত পূর্ববর্তী আদেশটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। সর্বশেষ আদেশ অনুযায়ী, কাছাড় জেলার অন্তর্গত সকল সরকারি, প্রাদেশিকীকৃত ও বেসরকারি নিম্ন প্রাথমিক (এলপি), উচ্চ…
