রাত পোহালেই আনটিয়ার নির্বাচন, জমে উঠেছে নবীন-প্রবীণের লড়াই
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : রাত পোহালেই আনটিয়ার নির্বাচন। গঠিত হবে আগামী দু’বছরের জন্য আসাম বিশ্ববিদ্যালয় অশিক্ষক কর্মচারী সংস্থার নতুন কার্যকরী কমিটি। মঙ্গলবার বেলা এগারোটা থেকে বিপিনচন্দ্র পাল মিলনায়তনে শুরু হবে ভোটগ্রহণ পর্ব। চলবে বেলা তিনটে পর্যন্ত। এব্যাপারে যাবতীয় প্রশাসনিক প্রস্তুতিপর্ব সম্পন্ন। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দেবাশিস চক্রবর্তী ও সাগ্নিক চৌধুরী। দু’জনেই পোড়খাওয়া…
