সোনাবাড়িঘাট মাদ্রাসায় কম্বল বণ্টন

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : সোনাবাড়িঘাট বাসাতরিয়া হাফিজিয়া মাদ্রাসার পড়ুয়াদের মধ্যে হাতে কম্বল তুলে দিলেন বিশিষ্ট সমাজকর্মী মজনুল হক মজুমদার। মঙ্গলবার মাদ্রাসায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কম্বল গুলো বণ্টন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালন সমিতির সভাপতি নুরুল হক লস্কর, সম্পাদক মওলানা সইফুল হক মজুমদার সহ অন্যান্যরা। উল্লেখ্য, মজনুল হক মজুমদার ব্যক্তি উদ্যোগে কম্বলগুলো…

Read More

শিলচর সদর থানার নয়া ওসি উত্তম অধিকারী

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : শিলচর সদর থানার নতুন ওসি হিসেবে কাজে যোগ দিলেন উত্তম অধিকারী। মঙ্গলবার তিনি বিদায়ী ওসি অমৃত কুমার সিং-এর হাত থেকে দায়িত্বভার গ্রহণ করেন। উত্তম অধিকারী কর্মরত ছিলেন বদরপুর থানায়। এর আগে তিনি কাজ করেছেন রাতাবাড়ি থানায়ও। আর শিলচর থেকে অমৃত কুমার সিংকে বদলি করা হয়েছে গুয়াহাটি পুলিশ কমিশনারেটে।

Read More

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বিজেপি জমানায় : মন্ত্রী কৌশিক রায়

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : ধলাই বিধানসভা কেন্দ্রের বিদ্যারতনপুর দীনেশ দেব পাবলিক হাইস্কুলের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার বেলা ১২ টায় আরআইডিএফ তহবিল থেকে মোট ৭ কোটি ২১ লক্ষ টাকা ব্যয়ের প্রকল্পটি ফলক উন্মোচনের মাধ্যমে সূচনা করেন তিনি। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক…

Read More

হিমন্ত সরকারের আমলে সব জনগোষ্ঠীর জন্য সরকারি সুবিধা নিশ্চিত হয়েছে : দীপায়ন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাজকর্মে সন্তোষ প্রকাশ করলেন অগপ কাছাড় জেলা কমিটির কমকর্তারা। সোমবার সন্ধ্যারাতে অগপ কাছাড় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, কংগ্রেসের শাসনকালে উন্নয়নে নানা সমস্যা ছিল, কিন্তু বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আমলে উন্নয়নের ধারাবাহিকতা রয়েছে। শুধু তা নয়, সব জনগোষ্ঠীর জন্য সরকারি সুযোগ…

Read More

তারাপুর থেকে অবৈধ সিগারেট সহ গ্রেফতার ২, বাজেয়াপ্ত স্করপিও

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : শিলচর তারাপুর এলাকা থেকে অবৈধ সিগারেট উদ্ধার সহ দু’জনকে গ্রেফতার করল কাছাড় পুলিশ ও আসাম রাইফেলস। সোমবার নির্দিষ্ট গোপন সূত্রের ভিত্তিতে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের যৌথ অভিযানে শিলচরের তারাপুর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ “এসে লাইট” সিগারেট উদ্ধার করা হয়। অভিযানে মোট ৩,০৬০ প্যাকেট অবৈধ সিগারেট উদ্ধার হয়েছে, যার…

Read More

জুয়া-মাদক বিরোধিতার জেরে ছাত্রনেতার ওপর নৃশংস হামলা শিলচরে

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : নিউ শিলচর শহরের তৃতীয় লিঙ্ক রোডে অবৈধ জুয়া, মদ ও মাদক ব্যবসার বিরুদ্ধে মুখ খুলতেই হামলার শিকার হলেন সমাজকর্মী ও প্রাক্তন জেলা এনএসইউআই সভাপতি জম্মজয় চৌধুরী। এলাকায় অবাধে বেড়ে ওঠা এই কুকর্মের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করাই তাঁর অপরাধ এমনই অভিযোগ স্থানীয় মানুষের। সোমবার রাতে দুষ্কৃতীদের এক দল পরিকল্পিতভাবে আক্রমণ চালায়…

Read More

প্রথমবারের মতো তারাপুর অসমিয়াবস্তিতে রাস মহোৎসব ১৫-১৬ ডিসেম্বর

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : প্রথমবারের মতো বরাক উপত্যকার তারাপুর অসমিয়াবস্তিতে রাস মহোৎসবের আয়োজন করা হচ্ছে। নগাঁও জেলা থেকে আমন্ত্রিত প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রশিক্ষিত স্থানীয় শিল্পীদের পরিবেশনায় আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর, সোমবার ও মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপনের প্রয়াস নেওয়া হয়েছে। দু’দিনব্যাপী অনুষ্ঠানে সবার উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করেন আয়োজক কমিটির সভাপতি যুগলচন্দ্র দেব…

Read More

শহরের প্রাণকেন্দ্র থেকে পিস্তল সহ আটক বড়খলার যুবক

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : শিলচর শহরের প্রাণকেন্দ্র থেকে পিস্তল সহ এক যুবককে গ্রেফতার করল টাউন পুলিশ। সোমবার সন্ধ্যায় গোলদিঘি মলের পার্কিং থেকে বড়খলার বিজয়পুরের  যুবককে পিস্তল সহ গ্রেফতার করা হয়।  গোপন সূত্রের ভিত্তিতে শিলচর টাউন পুলিশের এক অভিযানে এই সাফল্য আসে। বছর ত্রিশের জমির আহমদ বড়ভূইয়ার কাছ থেকে কারখানায় তৈরি ৭.৬২ এমএম…

Read More

শিলচর ড্যাফোডিলস স্কুলে পাঁচদিনব্যাপী বার্ষিক ক্রীড়ার সূচনা

বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : শিলচর ড্যাফোডিলস স্কুলের পাঁচদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হলো সোমবার এক উৎসবমুখর পরিবেশে। সকালেই মালুগ্ৰাম স্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের অধ্যক্ষ সুব্রত দে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া উৎসবের সূচনা করেন। এরপর ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী, অভিভাবক এবং পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি মালুগ্ৰাম থেকে ইটখলা ফুটবল গ্রাউন্ডে পৌঁছায়। ঠিক সকাল…

Read More

গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে হত কাছাড়ের দুই যুবকের পরিবারকে সাহায্যের আর্জি ইয়াসির

বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে মৃত্যু ঘটা কাছাড়ের দুই যুবকের পরিবারকে সাহায্যের আর্জি জানিয়েছে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে ই-মেলে এক দাবিপত্র প্রদান করল ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)। ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় ও বড়খলা বিধানসভা কমিটির সভাপতি ইমরান খান সোমবার দাবিপত্র প্রদান করে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা…

Read More