রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তির পাদপ্রান্তে দিপুচন্দ্র দাস হত্যাকাণ্ডে বিশাল বিক্ষোভ

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : বাংলাদেশে মৌলবাদীদের দ্বারা অসহায় শ্রমিক দিপুচন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাঙ্গিরখাড়ি নবনির্মিত নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তির পাদদশে হিন্দু জাগরণ মঞ্চের ব্যবস্থাপনায় এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিউ শিলচরের জনগণ এই নিষ্ঠুর হত্যাকাণ্ডকে ঘিরে রাস্তায় নেমে গর্জন করে উঠেছে। বিক্ষোভকারীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মুখ্য আহ্বায়ক…

Read More

সরকার অস্থায়ী ব্যবস্থার পরিবর্তে সুপরিকল্পিত ও টেকসই পরিকাঠামো নির্মাণে জোর দিচ্ছে : পীযূষ

সিঙ্গিরখালে আরসিসি গার্ড ওয়াল নির্মাণ কাজের শিলান্যাস মন্ত্রীর বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : শিলচরের নগর পরিকাঠামোকে আরও মজবুত করা এবং দীর্ঘদিনের নাগরিক সমস্যার সমাধানের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মঙ্গলবার অসমের জলসম্পদ ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পীযূষ হাজরিকা বিলপাড়ের রাধামাধব আখড়ার কাছে সিঙ্গিরখালের উপর ৪.৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য একটি আরসিসি ড্রেন প্রকল্পের শিলান্যাস…

Read More

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানাল বিডিএফ

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : বাংলাদেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে স্মারকলিপি পেশ করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। মঙ্গলবার শিলচর জেলা কমিশনার কার্যালয়ে উপস্থিত হয়ে বিডিএফ এর এক প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখিত একটি স্মারকলিপি জেলাশাসকের/ প্রতিনিধির হাতে তুলে দেন। এছাড়া বিডিএফের তরফে…

Read More

বড়জালেঙ্গায় ক্যান্ডেল মার্চ,  বাংলাদেশের হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : বড়জালেঙ্গা ডাকবাংলা সামনে থেকে বড়জালেঙ্গা পোস্ট অফিস পর্যন্ত স্থানীয় জনগণ ছেলে-মেয়ে ধর্ম নির্বিশেষে একটি ক্যান্ডেল মার্চে অংশগ্রহণ করেন। এই মার্চে অংশগ্রহণকারীরা বাংলাদেশে চলমান নির্মম হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ক্যান্ডেল মার্চে অংশ নেওয়া সাধারণ নাগরিকরা হাতে ক্যান্ডেল জ্বালিয়ে বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তারা বিশেষভাবে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের রাজনীতিকে…

Read More

১১৫ বছর বয়সী প্রবীণ কংগ্রেস নেতা জমির উদ্দিন বড়ভূইয়া প্রয়াত

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : বড়খলা এলাকার খ্যাতনামা ও প্রবীণ কংগ্রেস নেতা জমির উদ্দিন বড়ভূইয়া আর নেই। সোমবার ভোরবেলায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ১১৫ বছর। তিনি দুইবার প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং দুইবার সমবায় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সমাজ ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদান সর্বজনবিদিত ছিল এবং এই কারণেই তিনি ব্যাপক জনপ্রিয়তা…

Read More

সম্মিলিত লোকমঞ্চের ২৭-২৮ ডিসেম্বর ধামাইল নৃত্য ও কন্যা প্রতিযোগিতা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর শিলচরের চিলড্রেনস পার্ক মঞ্চে (নর্মাল স্কুলের কাছে) ‘ধামাইল নৃত্য প্রতিযোগিতা ২০২৫’ এবং ‘ধামাইল কন্যা প্রতিযোগিতা ২০২৫’ অনুষ্ঠিত হবে। দু’দিনের এই সাংস্কৃতিক উৎসবের শিরোনাম ‘চলো, ধামাইলে একসঙ্গে পা ফেলি’। অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবে ধামাইল আলোকচিত্র প্রদর্শনী। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়…

Read More

এভারেস্ট স্বপ্ন ও সবুজ অভিযানে রাজস্থানের তরুণ সাইক্লিস্টের কাছাড়ে পদার্পণ

জনসংযোগ, শিলচর।  বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : সোমবার শিলচর এক অনুপ্রেরণামূলক মুহূর্তের সাক্ষী থাকল, যখন রাজস্থানের তরুণ সাইক্লিস্ট ও পরিবেশকর্মী পাপ্পু রাম চৌধুরী কাছাড়ে পৌঁছান। পরিবেশ সচেতনতা জাগ্রত করা ও ভারতের যুবসমাজকে অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে তাঁর ব্যতিক্রমধর্মী দেশব্যাপী যাত্রার আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত হলো এই আগমন। ‘শক্তি সংকল্প সফর, মাউন্ট এভারেস্ট সাইক্লিং অভিযান’-এর ব্যানারে…

Read More

বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন : বরাকের আওয়াজের আহ্বানে শিলচরে বিক্ষোভ

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর চলমান সহিংসতা ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সামাজিক-সাংস্কৃতিক মঞ্চ ‘বরাকের আওয়াজ’ সোমবার শিলচর গোলদিঘি মিউনিসিপ্যাল মলের সামনে এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। একাধিক সংগঠন, সমিতি ও এনজিও-র প্রতিনিধিরা এতে অংশ নিয়ে বাংলাদেশ সরকারের প্রতি কড়া সতর্কবাণী জানায়। বিশেষ করে ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু…

Read More

বাংলাদেশে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ জেলা যুব কংগ্রেসে ও ইয়ং ব্রিগেডের

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু সংখ্যা লঘুদের ওপর সংঘটিত একের পর এক নৃশংস হামলা এবং দিপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে প্রকাশ্যে মারধর করে আধমরা অবস্থায় পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করল জেলা যুব কংগ্রেস ও ইয়ং ব্রিগেডের কর্মীরা। বিক্ষোভে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং…

Read More

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন : তীব্র নিন্দা নাগরিক অধিকার কমিটির

রূপক চক্রবর্তী ও দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : সংখ্যালঘু যুবককে জীবন্ত পোড়ানো, সংবাদপত্র দপ্তরে অগ্নিসংযোগ, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও শিশু হত্যা—সরকারের নিষ্ক্রিয়তায় জঙ্গলরাজ কায়েম বাংলাদেশে। নাগরিক অধিকার রক্ষা কমিটি আসাম এতে গভীর উদ্বেগ প্রকাশ করে আসামে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা জানিয়েছে। সোমবার শিলচর ট্রাঙ্ক রোডে সিটিভও কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কমিটির মুখ্য উপদেষ্টা হাফিজ রশিদ…

Read More