বাজেটের আগেই খিলি পান, গুটকা ও সিগারেটের দামে ঊর্ধ্বগতি

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেট পেশের আগেই বাজারে খিলি পান, পানমশলা, জর্দা ও সিগারেটের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। শুধু তাই নয়, নিষিদ্ধ গুটকার দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। জেলার বিভিন্ন প্রান্তে প্রথমে কিছু দোকানে খিলি পানের দাম বাড়লেও অনেক দোকানি তখনও পুরনো দামে বিক্রি করছিল। তবে গত দু’দিনে প্রায় সব…

Read More

শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্র শিলচর (সেন্ট্রাল)-এর যোগাসন-আঁকো প্রতিযোগিতায় ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবসকে কেন্দ্র করে শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্র শিলচর (সেন্ট্রাল) কমিটির ৪৪তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বহুমুখী প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে শতাধিক শিশু-কিশোর অংশ নিয়ে উল্লাসে মেতেছে। অম্বিকাপট্টির দুর্গাশংকর পাঠশালায় আঁকো প্রতিযোগিতায় ৭০-এর বেশি শিশু অংশগ্রহণ করে স্বামীজীর আদর্শকে ক্যানভাসে ফুটিয়ে তুলেছে, যখন সংস্থার কার্যালয়ে যোগাসন প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী শরীর-মনের সামর্থ্য প্রদর্শন করেছে।…

Read More

অসম বার্তাজীবী সংঘের নয়া কমিটি, সভাপতি মধুসূদন ও সাঃ সম্পাদক অঞ্জনকুমার

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : সাংবাদিক সংগঠন অসম বার্তাজীবী সংঘ-এর ২০২৬-২৮ বর্ষের সাংগঠনিক নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর সবক’টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের জয় নিশ্চিত হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক বিশ্বজিৎ দাস ও নির্বাচনী আধিকারিক ফণীধর দাস শনিবার রাতে প্রকাশিত প্রার্থীতালিকা অনুযায়ী সংঘের সমস্ত পদাধিকারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। জানা গেছে, সংঘের মোট…

Read More

আরকাটিপুরে সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাস মহারাজের জন্মোৎসব উদযাপন

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : বরাক উপত্যকা সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাস জন্মোৎসব সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রবিবার আরকাটিপুরের শ্রীগুরু রবিদাসজির মন্দির প্রাঙ্গনে ৬৪৯তম সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাসজী মহারাজের জন্ম বার্ষিকী উৎসব উদযাপন করা হয়।  এ উপলক্ষে আয়োজিত সভায় বরাক উপত্যকা সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাস জন্মোৎসব সমিতির কেন্দ্রীয় সভাপতি ব্রজলাল রবিদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাজসেবী ও…

Read More

শিলচরে বেগম রোকেয়া চর্চা কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : শিলচরে শুরু হল বেগম রোকেয়া চর্চা কেন্দ্র। অগ্রণী সংগঠন বরাক এডুকেশন সোসাইটির শাখা সংগঠন হিসেবে রবিবার আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু করেন আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বিশিষ্ট বিজ্ঞানী তথা বরাক এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ড০ অশোক সেন ও সোনাই মাধব চন্দ্র দাস কলেজের অধ্যক্ষ তথা সোসাইটির…

Read More

আবুল হাসান চৌধুরীর উপন্যাস “আলোর নারী নুরজাহান” উন্মোচিত

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি: উন্মোচিত হল আসাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আধিকারিক ড. আবুল হাসান চৌধুরীর ভিন্ন স্বাদের চতুর্থ গ্রন্থ। আগের তিনটি বইয়ের মধ্যে ধর্মীয় ও সামাজিক প্রবন্ধ সংকলন এবং গবেষণাধর্মী গ্রন্থ হলেও এবারের বইটি জীবনকাহীনি নির্ভর উপন্যাস “আলোর নারী নুরজাহান”। রবিবার আইরিশ ইংলিশ স্কুলে বরাক এডুকেশন সোসাইটির সহযোগিতায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এর মোড়ক…

Read More

শিলচরে আসছে কলকাতার অনীক নাট্যদল, ৮ ফেব্রুয়ারি মঞ্চস্থ করবে ‘আক্ষরিক’

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : শিলচরে আসছে কলকাতার প্রখ্যাত অনীক নাট্যদল। আগামী ৮ ফেব্রুয়ারি এক্স স্টুডেন্টস ফোরাম অব শিলচর পলিটেকনিকের আয়োজনে অনীক নাট্যদল রজত চক্রবর্তীর ‘পঞ্চাননের হরফ’ অবলম্বনে রচিত নাটক ‘আক্ষরিক’ নিয়ে শিলচরে আসছে। রাজীব ভবনে দুপুর ২টা ৪৫ মিনিট এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একই দিনে দু’বার মঞ্চস্থ হবে নাটকটি। বাংলা হরফের নির্মাতা পঞ্চানন…

Read More

তাপাং খণ্ডের বর্ষাঙ্গন মণ্ডলে হিন্দু সম্মেলন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : তাপাং খণ্ডের বর্ষাঙ্গন মণ্ডলে এক বিশাল হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হল। প্রায় ৪৫০০-এরও বেশি ভক্তের উপস্থিতিতে এই অনুষ্ঠান এক মহামিলনক্ষেত্রে পরিণত হয়।বিশ্বশান্তি কামনায় মহাযজ্ঞ, গোমাতা পূজন, প্রদীপ প্রজ্বলন এবং ভারতমাতা পূজনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে, যা সম্মেলনকে আরও আকর্ষণীয় করে তুলেছে।অনুষ্ঠানে আসাম ক্ষেত্রের…

Read More

ডিব্রুগড়ে হাইকোর্টের বেঞ্চ এবং দ্বিতীয় রাজধানী হলে শিলচরে নয় কেন, প্রশ্ন বিডিএফের

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : রাজ্যে বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। তাই বরাক উপত্যকার বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানকল্পে সরকারি উদ্যোগ, যার ভিত্তিতে ভোটাররা পরবর্তী সরকার নির্বাচন করবেন তা মনে করিয়ে এই ব্যাপারে শাসকদলের অবস্থান জানতে চাইল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, আগামী নির্বাচনের পরই বর্ষার মরশুম শুরু হবে। ফলে আবার…

Read More

মায়ের স্মৃতিতে এক লক্ষ টাকা দান সর্বোদয় ট্রাস্টে ডাঃ চাঁদনির

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : মা দীপ্তা চক্রবর্তীর স্মৃতি রক্ষার্থে বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. চাঁদনি চক্রবর্তী মালুগ্রাম সর্বোদয় ট্রাস্টকে এক লক্ষ টাকা দান করেছেন। স্বাধীনতা সংগ্রামী সর্বত্যাগী প্রয়াত শচীন্দ্রমোহন দত্ত (লাখুদার) প্রতিষ্ঠিত সর্বোদয় ট্রাস্টের সাধারণ সম্পাদক আইনজীবী শেখর পাল চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় ট্রাস্টের নিজস্ব জমিতে ধারাবাহিক উন্নয়নমূলক কাজ চলছে। এর পাশাপাশি শুরু হয়েছে নানা…

Read More