অষ্টমীতে শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী, পরিদর্শন করবেন আটটি দুর্গাপুজা মণ্ডপ
বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : মহাষ্টমী বা দুর্গোৎসবের আবহে সোমবার শিলচর সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। সফরসূচি অনুযায়ী, তিনি শিলচর শহরের আটটি দুর্গাপুজা মণ্ডপ পরিদর্শন করবেন। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট প্রশাসনিক মহলে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে শিলচর বিমানবন্দরে পৌঁছবেন। সকাল ১০টায় বিমানবন্দর থেকে রওনা হয়ে…
দেবী দুর্গার বয়স : পুরাণের আলোয়
।। বিভূতিভূষণ গোস্বামী ।।(এডিটর, মিজোরাম পোস্ট)১৬ অক্টোবর : শরতের আকাশে সাদা মেঘের ভেলা। নদীর ধারে কাশফুলের দোলা। শিউলির গন্ধে ভোরের বাতাস যখন স্নিগ্ধ হয়ে ওঠে, তখনই বাঙালির ঘরে ঘরে শুরু হয় এক চিরপরিচিত অপেক্ষা—মা আসছেন। সঙ্গে তাঁর চার সন্তান—লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। কৈলাস ছেড়ে মর্ত্যে আসবেন উমা, কয়েক দিনের জন্য ফিরে আসবেন পিতৃগৃহে। এই…
সপ্তমীর সকালে কাছাড়ের দুধপাতিলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু যুবতীর, সঙ্কটজনক চারজন
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর: শারদীয় দুর্গোৎসবের আনন্দের মধ্যেই বিষাদের ছায়া নেমে এল কাছাড় জেলায়। সপ্তমীর সকালে পুজো দেখতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবতী। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃত যুবতীর নাম পঞ্চালী চক্রবর্তী। তিনি শিলচরের ঘুংগুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয়…
মণিপুরের কামজংয়ে আগুনে পুড়ল ১৫টি বাড়ি, গুলিতে আহত ৩
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : মণিপুরের কামজং জেলায় ফের হিংসাত্মক ঘটনার জেরে উত্তেজনা ছড়াল। জেলার একটি পাহাড়ি গ্রামে কুকি সম্প্রদায়ের অন্তত ১৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে। রবিবার আধিকারিকরা এই খবর জানিয়েছেন। আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে চাসাদ (Chassad) গ্রামে হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা। এরপর একের পর এক বাড়িতে…
টান্টু বাংঙ্গালপুরে নতুন মন্দিরের শিলান্যাস ও শাড়ি বিতরণ, মানবতা ও সৌহার্দ্যের বার্তা জুবাইর আনামের
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : টান্টু বাংঙ্গালপুর: মানবতা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে টান্টু বাংঙ্গালপুরে আয়োজিত নতুন মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান এবং দুর্গাপুজো উপলক্ষে শাড়ি বিতরণ কর্মসূচিতে উপস্থিত হলেন আলগাপুর-কাটলিছড়ার বিধায়ক জুবাইর আনাম মজুমদার।নতুন মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পাশাপাশি দুর্গাপুজো উপলক্ষে শাড়ি বিতরণ কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে…
১২৯ বছরেও ‘বাড়ির মেয়ে’ দুর্গা, চৌধুরীবাড়ির পুজোয় অটুট ঐতিহ্য
দীপ দেব, শিলচর। বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : সময়ের সঙ্গে বদলেছে বাড়ির ঠিকানা, পরিবর্তন এসেছে পুজোর রীতিতেও। মাটির প্রতিমার পরিবর্তে এসেছে নিমকাঠের স্থায়ী মূর্তি, বন্ধ হয়েছে মহিষ বলির প্রথা। তবু ১২৯ বছর ধরে অটুট রয়েছে চৌধুরীবাড়ির দুর্গাপুজোর ঐতিহ্য। পরিবারের কাছে দেবী দুর্গা শুধুই আরাধ্য দেবী নন, তিনি ঘরের মেয়ে, যাঁর আগমনে প্রতি বছর আনন্দে মেতে ওঠেন…
দুর্গাপুজো মানেই একটি Nostalgic পরিবেশ
-: আমার চোখে দুর্গাপুজো :- ।। অপরাজিতা ভট্টাচার্য ।।(গবেষক, আসাম বিশ্ববিদ্যালয়)১৮ অক্টোবর : দুর্গাপূজো বাঙালির জীবনে শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির জীবনের এক ঐতিহ্য, আবেগ, অনুভূতির দিক। টানা ৩৬৫ দিন বাঙালিরা এই দিনটির প্রতীক্ষায় বসে থাকে। দুর্গাপূজা মানেই একজন বিবাহিত নারীর তার পিত্রালয়ে আসার মুহুর্তকেই বোঝায়। শরতের নীল আকাশ, সাদা কাশফুল, শিউলির মিষ্টি…
রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০, মালিককে প্রধান আসামি করে মামলা
১৮ অক্টোবর : বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় রিসোর্টের রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। আগুনে প্রাণহানির ঘটনায় তদন্তের পাশাপাশি রিসোর্টটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতিও সামনে এসেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির অগ্নিনিরাপত্তার লাইসেন্স…
পুজোর ছুটিতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু কনিষ্ঠ ইঞ্জিনিয়ারের
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : পুজোর ছুটিতে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পরিণতি! রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারে সজোরে ধাক্কা গাড়ির, প্রাণ হারালেন তরুণ ইঞ্জিনিয়ার। উৎসবের আনন্দের মাঝেই নেমে এল শোকের ছায়া। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৬ বছর বয়সি কনিষ্ঠ ইঞ্জিনিয়ার আকাশ লাহন। শিবসাগর জেলার ভটিয়াপাড়ায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের আবহ তৈরি হয়েছে। জানা…
অন্যের পুজো, তাঁদের পরবাস
।। ধর্মানন্দ দেব ।।(লেখক, আইনজীবী) -: আমার চোখে দুর্গাপূজা :- ১৮ অক্টোবর : এখনও বাতাসে হিমের ছোঁয়া সেভাবে লাগেনি। তবে কাশফুলের দোলা আর গাছ থেকে টুপটুপ করে ঝরে পড়া শিউলির দল জানান দিচ্ছিল, মা আসছেন। অপেক্ষার অবসান। আজ মহাসপ্তমী। আলোর জোয়ারে ভাসছে চরাচর। অশুভ শক্তির বিনাশে মাতৃশক্তির আরাধনায় মেতেছে আপামর বাঙালি। শিলচর শহরও সেজে উঠেছে…
তাসখন্দে কিকবক্সিং বিশ্বকাপে আরাধ্যার নজরকাড়া সাফল্য, ঝুলিতে ৪ পদক
১৮ অক্টোবর : উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত কিকবক্সিং বিশ্বকাপে নজরকাড়া সাফল্য অর্জন করল দুর্গাপুরের দশ বছরের খুদে প্রতিভা আরাধ্যা ধীবর। আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে ইয়াঙ্গার বিভাগে মোট চারটি পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে সে। ছয়টি ইভেন্টে অংশ নিয়ে একটি সোনা, একটি রুপো এবং দুটি ব্রোঞ্জ পদক জয় করেছে আরাধ্যা। প্রায় ৫০টি দেশের তিন হাজারেরও…
ফ্রান্সসহ ইউরোপের চার দেশে বিক্ষোভ, লিমোজের ঐতিহাসিক টাউন হলে আগুন
১৮ অক্টোবর : জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং সরকারি পরিষেবার মানের অবনতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের চার দেশ—ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও পর্তুগাল। শনিবার (১৭ অক্টোবর) আয়োজিত বিক্ষোভ কর্মসূচির কয়েকটিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে সহিংসতা। ফ্রান্সের একাধিক শহরে দোকানপাটে লুটপাট, অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে লিমোজ শহরের…
