কয়লা খনিতে বিস্ফোরণ : উদ্বেগ ও শোক সিপিএম ও এআইইউটিইউসি-র

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : মেঘালয়ের অন্তর্গত ক্লেরিয়াট থেকে প্রায় ৯০ কি.মি. দূরে থাংকসু এলাকায় কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৩০ জন শ্রমিক নিহত ও শতাধিক শ্রমিক আহত হয়েছেন। এমন ভয়ঙ্কর ও হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে সিপিএমের কাছাড় জেলা কমিটি ও গভীর শোক প্রকাশ করেছে এআইইউটিইউসি অসম রাজ্য কমিটি। শুক্রবার সিপিএম ও এআইইউটিইউসি পৃথক…

Read More

সাংসদ কণাদ পুরকায়স্থের মতো বাকি জনপ্রতিনিধিদের সরব হবার আহ্বান বিডিএফের

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : সম্প্রতি সংসদে বরাকে রেল ডিভিশন স্থাপনের দাবিতে বক্তব্য রেখেছেন সাংসদ কণাদ পুরকায়স্থ‌‌‌। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পাশাপাশি বাকি জনপ্রতিনিধিদের এই ব্যাপারে সোচ্চার হবার আহ্বান জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শুক্রবার এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় এই আহ্বান রেখে বলেন, বরাক উপত্যকা একটি প্রান্তীয় অবহেলিত অঞ্চল। দেশের সামগ্রিক…

Read More

লিঙ্ক রোড এলাকায় ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : শহরের লিঙ্ক রোড এলাকায় ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ অত্যন্ত ধীরগতিতে চলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল। তিনি সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের দ্রুত কাজ সম্পন্ন করার জোরালো আহ্বান জানান। দীর্ঘদিন ধরে লিঙ্ক রোড এলাকায় জলাবদ্ধতার সমস্যা নিরসনে প্রায় ৫৫০ মিটার দীর্ঘ ড্রেন ও…

Read More

বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার লক্ষ্যে শিলচরে সভা ব্রেকথ্রু সায়েন্সের

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : বিজ্ঞান ভিত্তিক সংগঠন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টার এর উদ্যোগে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার লক্ষ্যে একটি আলোচনা সভা শিলচরের মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। ইণ্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যাডুকেশন অ্যান্ড রিচার্স এর অবসরপ্রাপ্ত ডাইরেক্টর প্রখ্যাত বৈজ্ঞানিক ডা সৌমিত্র ব্যানার্জী আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের আসাম চাপ্টারের…

Read More

বিষ্ণুপ্রিয়া মণিপুরি জনগোষ্ঠীর ন্যায্য দাবিতে অনশন, আশ্বাসে প্রত্যাহার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : শিলচরে বিষ্ণুপ্রিয়া মণিপুরি জনগোষ্ঠীর ন্যায্য দাবিকে সামনে রেখে শুরু হয় সত্যাগ্রহ আন্দোলন ও অনশন কর্মসূচি। তবে মন্ত্রী কৌশিক রায়ের আশ্বাসে বৃহস্পতিবার বিকেলে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়। এদিন শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা স্পষ্ট ঘোষণা করেছিলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই চলবে।…

Read More

ঝুড়ি শিল্পে স্বনির্ভরতার পাঠ, বিশ্বকর্মা প্রকল্পে ৭৬ জনকে শংসাপত্র দিল আসাম বিশ্ববিদ্যালয়

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : প্রাচীন ঝুড়ি শিল্পকে আধুনিক রূপ দিয়ে স্বনির্ভরতার পথে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিল আসাম বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের অধীনে ঝুড়ি তৈরির প্রাথমিক প্রশিক্ষণ সম্পূর্ণ করা ৭৬ জন কারিগরকে বুধবার শংসাপত্র প্রদান করা হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের স্কিল হাব ইউনিটের উদ্যোগে প্রেমেন্দ্র মোহন গোস্বামী সভাকক্ষে এই শংসাপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।অনুষ্ঠানে পৌরোহিত্য করেন…

Read More

হলিক্রস স্কুলের সামনে ফুটপাতে স্ল্যাব নেই, আশঙ্কা বড়সড় দুর্ঘটনার

আশু চৌধুরী, শিলচর।বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : শিলচর শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে পুর নিগমের দায়িত্বপ্রাপ্ত আইএএস অফিসার সৃষ্টি সিং নিয়মিত নানা উদ্যোগ নিচ্ছেন। প্রতিদিন ঝাড়ু দেওয়া, জল ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম শহরবাসীর নজর কেড়েছে। তবে এই উদ্যোগের মাঝেই শহরের কয়েকটি জায়গায় তৈরি হয়েছে চরম বিপজ্জনক পরিস্থিতি, যা যে কোনও সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।…

Read More

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জন্মোৎসব ও ৪৮তম বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী মহাসমারোহে শিলচর সৎসঙ্গ বিহারে

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মমহোৎসব এবং ৪৮তম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি (শনি-রবি) শিলচর সৎসঙ্গ বিহারে দুইদিনব্যাপী বিশেষ ধর্মীয়-সাংস্কৃতিক অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হবে। আয়োজক শিলচর সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে সর্বস্তরের ভক্ত-অনুরাগীদের উপস্থিতির আন্তরিক আহ্বান জানানো হয়েছে। প্রথম দিনের ৭ ফেব্রুয়ারি কর্মসূচিতে সকাল ১০টা ৩০ মিনিটে উৎসবের…

Read More

প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগ এবং ইকোলজি ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের যৌথ উদ্যোগে মঙ্গলবার এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল বিষয় ছিল ইকোসিস্টেমের অবক্ষয় ও স্থানীয় পুনরুদ্ধার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. বিদ্যুৎকান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ এবং বরাক…

Read More

বড়াইল অভয়ারণ্যকে পর্যটন কেন্দ্রে রূপান্তর করার ট্রেকিং উৎসাহীদের জোরালো দাবি

বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণীর অপার সমৃদ্ধিতে ভরপুর বড়াইল বন্যপ্রাণী অভয়ারণ্যকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার জন্য ট্রেকিং উৎসাহী ও সামাজিক সংগঠনের নেতারা জোরালো দাবি তুলেছেন। দীর্ঘদিনের অবহেলার কারণে অভয়ারণ্যটি পর্যটকদের কাছে অপ্রতুল অবস্থায় রয়েছে বলে অভিযোগ করে তাঁরা সঠিক উন্নয়নের মাধ্যমে এর অঢেল সম্ভাবনা জাগ্রত করার আহ্বান জানিয়েছেন।নপ্রায় ৩২৬ বর্গকিলোমিটার…

Read More