প্রয়াণ দিবসে স্মরণে কিংবদন্তি লোকগীতি শিল্পী শাহ আবদুল করিম
১২ সেপ্টেম্বর : বিশিষ্ট লোকগীতি শিল্পী ও সঙ্গীতকার শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস আজ, ১২ সেপ্টেম্বর। ২০০৯ সালের এই দিনে তিনি প্রয়াত হন। ১৯১৬ সালে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন শ্রীহট্টের এই কিংবদন্তি শিল্পী।লোকসঙ্গীতের পাশাপাশি মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণআন্দোলনে শাহ আবদুল করিমের রচিত ও সুরারোপিত স্বাধিকারমূলক গান মানুষের মধ্যে গভীর প্রেরণা জুগিয়েছিল। তাঁর সৃষ্টিসম্ভার…
