অশান্ত পশ্চিম এশিয়া, সফর থামিয়ে দিল্লি ফিরে মধ্যরাতে জরুরি বৈঠক মোদির, ফোনে কথা নেতানিয়াহুর সঙ্গে

২ মার্চ : পশ্চিম এশিয়ায় ইরান, ইজরায়েল ও আমেরিকার ত্রিমুখী সংঘর্ষে পরিস্থিতি অগ্নিগর্ভ। এই আবহে ভারতের জাতীয় নিরাপত্তা ও বিদেশে আটকে পড়া লক্ষ লক্ষ ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করতে অত্যন্ত তৎপর কেন্দ্র। রবিবার রাতে রাজস্থান ও গুজরাট সহ একাধিক রাজ্যের সফর কাটছাঁট করে তড়িঘড়ি দিল্লি ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতেই তিনি মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন। রবিবার…

Read More

দেশব্যাপী টিকাকরণ অভিযানের সূচনা মোদির

২৮ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার আজমের পৌঁছেছেন৷ এই বছর রাজস্থানে এটাই তাঁর প্রথম সফর। এখানে তিনি ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের জন্য এইচপিভি টিকাদানের জন্য দেশব্যাপী টিকাকরণ অভিযানের সূচনা করলেন। তিনি কায়াদ বিষ্ণু স্থলিতে একটি জনসভায় অংশ নেন। সেখানে ভাষণ দেন। তিনি রাজ্যের জন্য ১৬,৬৮৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা করেন। রাজস্থানের…

Read More

ইনস্টাগ্রামে রেকর্ড মোদির! প্রথম বিশ্বনেতা হিসেবে ছুঁলেন ১০০ মিলিয়ন ফলোয়ার্সের গণ্ডি

২৬ ফেব্রুয়ারি : সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় এক নয়া ইতিহাস সৃষ্টি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের প্রথম রাজনৈতিক নেতা হিসেবে ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা ১০০ মিলিয়নের গণ্ডি স্পর্শ করল। ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর এই অসামান্য উপস্থিতি বিশ্বজুড়ে মোদির ক্রমবর্ধমান জনপ্রিয়তাকেই আরও একবার প্রমাণ করল। ২০১৪ সালে প্রথম ইনস্টাগ্রামে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী। গত এক দশকে তাঁর প্রোফাইলটি…

Read More

‘আপনার মতোই গেরুয়া…’, স্ত্রীকে দেখিয়ে মোদীর সঙ্গে রসিকতা নেতানিয়াহুর, হেসে উঠলেন সবাই

২৫ ফেব্রুয়ারি : ফ্লাইট থেকে সবে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানাতে স্ত্রী সারা নেতানিয়াহুকে নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মোদিকে দেখেই যেন চমকে উঠলেন তিনি, ‘আরে, আপনারও গেরুয়া।’ আসলে স্ত্রী সারা এ দিন গেরুয়া রঙের কোট পরেছিলেন। আর মোদীর কোটের পকেটে ছিল গেরুয়া রঙের পকেট স্কোয়ার। রঙের এই মিল দেখেই…

Read More

রমজানের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

১৯ ফেব্রুয়ারি : পবিত্র রমজান মাস শুরু হয়েছে। আজ প্রথম রোজা। এই রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বার্তায় তিনি এই মাস সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি রমজানের পবিত্রতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই মাসটি ধৈর্য, মমতা ও সেবার আদর্শকে আরও…

Read More

তারেকের শপথে আমন্ত্রিত মোদি

১৫ ফেব্রুয়ারি : দীর্ঘ দুই দশকের অপেক্ষা শেষে বাংলাদেশে ক্ষমতার মসনদে ফিরছে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তারেক রহমান। এই মেগা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। তবে নয়াদিল্লির তরফে এখনও এই সফর নিয়ে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়নি। ফলে মোদি আগামী মঙ্গলবার ঢাকায়…

Read More

গুয়াহাটি ও উত্তর গুয়াহাটিকে সংযুক্ত, সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন কুমার ভাস্কর বর্মা সেতু, যা গুয়াহাটি ও উত্তর গুয়াহাটি-কে সংযুক্ত করা ছয়লেন বিশিষ্ট এক্সট্রাডোজড পিএসসি সেতু। প্রায় ৩০৩০ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদী-র উপর নির্মিত এই আধুনিক সেতুটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী। সেতুর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী গুয়াহাটির লাচিত ঘাট-এ ৫৪৫০ কোটি টাকারও…

Read More

বুথ পর্যায়ের কর্মীরাই দলের চালিকা শক্তি বললেন মোদি, অসমিয়াতেই ভাষণ শুরু

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : শনিবার খানাপাড়ায় ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশের উদ্যোগে আয়োজিত ‘বুথ বিজয় সংকল্প সভা’য় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভায় তিনি অসমিয়াতেই ভাষণ শুরু করেন এবং ‘জয় আই অসম’ ধ্বনি দিয়ে বক্তব্যের সূচনা করেন। ভাষণের শুরুতেই বিজেপির বুথ পর্যায়ের কর্মীদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, অসমের বুথ পর্যায়ের কর্মীদের সঙ্গে সরাসরি…

Read More

মরাণে জাতীয় সড়কের উপর নির্মিত জরুরি অবতরণ ক্ষেত্রের উদ্বোধন প্রধানমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : অসমের মরাণে জাতীয় সড়কের উপর নির্মিত জরুরি অবতরণ ক্ষেত্র (ELF)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে ভারতীয় বায়ুসেনার শক্তিশালী C-130 হারকিউলিস বিমানে করে সরাসরি এই ELF-এ অবতরণ করেন তিনি। অসম তথা সমগ্র উত্তর-পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথমবারের মতো জাতীয় সড়কের উপর নির্মিত জরুরি অবতরণ ক্ষেত্রের উদ্বোধন হওয়ায় এই…

Read More

প্রধানমন্ত্রী আগামীকাল আসছেন, ডিব্রুগড়ে বিশেষ নির্দেশনা জারি

বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : আগামীকাল অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্ধারিত সূচি অনুযায়ী, তিনি ভোর ৭টা ১৫ মিনিটে দিল্লি থেকে রওনা হয়ে সরাসরি চাবুয়ায় পৌঁছাবেন। সকাল ৯টা ৫০ মিনিটে চাবুয়া এয়ারফিল্ডে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করবে। এরপর সকাল ১০টায় চাবুয়া থেকে মরাণের উদ্দেশে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ডিব্রুগড় জেলায় বিশেষ নির্দেশনা জারি…

Read More