জমির পাট্টার ঘোষণায় উৎসবে মাতল পাথারকান্দির বাগানাঞ্চল
মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : আজকের দিনটি রাজ্যের চা শ্রমিক সমাজের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে। বিধানসভার শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনে রাজ্যের হাজার হাজার চা শ্রমিক পরিবারের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘জমির পাট্টা’ প্রদানের ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ঘোষণা হতেই পাথারকান্দির বিভিন্ন চা বাগানে যেন আনন্দের ঢেউ ছুটে যায়। শ্রমিক লাইন থেকে…
