‘আমাকে সরালে হাত কেটে নেব’, বিজেপির অভ্যন্তরীণ চক্রান্তে হুমকি কেন্দ্রীয় মন্ত্রীর

৩০ আগস্ট : কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভায় রদবদল আসন্ন। তা নিয়ে দিন দিন আলোচনা ও জল্পনা জোরালো হচ্ছে। সেই পর্বেই এবার রীতিমতো বোমা ফাটালেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাম। শুক্রবার তিনি অভিযোগ করেছেন, ‘আমার নামে কুৎসা রটিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরানোর চক্রান্ত চলছে দলের অন্দরেই, যাতে নিজেদের জায়গা পাকা করা যায়।’ একথা জানিয়েই…

Read More

বঙ্গোপসাগরে ডুবল কার্গো জাহাজ, ২৪ ক্রু সদস্যের খোঁজে অভিযান ভারতীয় কোস্ট গার্ড ও নৌ-সেনার

২৩ আগস্ট : বঙ্গোপসাগরে বড়সড় দুর্ঘটনা। ওডিশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে গেল পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ। জাহাজটিতে ছিলেন মোট ২৪ জন ক্রু সদস্য। তাঁদের অধিকাংশই চিনা নাগরিক বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধার অভিযানে নামে ভারতীয় কোস্ট গার্ড ও ভারতীয় নৌসেনা। আশপাশের এলাকায় থাকা অন্যান্য জাহাজকেও…

Read More

মুখোমুখি দু’টি ট্রেন, বড় রেল দুর্ঘটনা এড়ানো গেল অল্পের জন্য

১১ জুন : ওড়িশার ভুবনেশ্বরে অল্পের জন্য এড়ানো গেল এক ভয়াবহ রেল দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে ভুবনেশ্বর রেলস্টেশনের নিকটবর্তী ঝাড়পাড়া ওভারব্রিজ এলাকায় দুটি ট্রেন একই লাইনে এসে মুখোমুখি দাঁড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত ব্রেক কষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে বলে মনে করা হচ্ছে। রেল সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে দুটি…

Read More

৬ হাজার টাকার চাকরি থেকে কোটি কোটি টাকার সাম্রাজ্য! ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা

৭ জুন : মাসিক মাত্র ৬ হাজার টাকা বেতনে চাকরি শুরু করেছিলেন। সেই কর্মজীবনের পথ পেরিয়ে বর্তমানে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে ওঠার অভিযোগ উঠেছে ওডিশা সরকারের ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট এজেন্সির (আইটিডিএ) অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বৈকুন্ঠ নাথ বেহরার বিরুদ্ধে। আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে শনিবার তাঁর একাধিক বাড়ি ও সম্পত্তিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ,…

Read More

ওডিশার কঙ্কালকাণ্ড: দু’বার ম্যানেজারকে অনুরোধ করেও মেলেনি সাহায্য, তদন্তে মিলল ব্যাঙ্কের গাফিলতি

১ মে : বোন মারা গিয়েছেন। কিন্তু তাঁর সঞ্চিত টাকা তুলতে বার বার ব্যাঙ্কে গেলেও খালি হাতেই ফিরতে হয়েছে বলে অভিযোগ ওডিশার কেওনঝরের জিতু মুন্ডার। শেষে বোনের মৃত্যুর প্রমাণ দিতে কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে হাজির হন তিনি। এই ঘটনার প্রাথমিক তদন্তে ব্যাঙ্ক কর্মীদের গাফিলতির প্রমাণ মিলেছে বলে জানালেন নর্দার্ন ডিভিশনের রেভিনিউ ডিভিশনাল কমিশনার সংগ্রাম কেশরী…

Read More

চাঞ্চল্যকর ঘটনা: টাকা তুলতে বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাঙ্কে হাজির দাদা

২৮ এপ্রিল : ওড়িশার কেওঁঝর জেলায় মানবিকতার এক মর্মান্তিক চিত্র সামনে এসেছে। নিজের মৃত বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাত্র ১৯,৩০০ টাকা তোলার জন্য প্রখর রোদে প্রায় তিন কিলোমিটার পথ হাঁটলেন এক ব্যক্তি—তাও আবার বোনের কঙ্কাল কাঁধে নিয়ে।ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জিতু মুন্ডা, কেওঁঝর জেলার দিয়ানালি গ্রামের বাসিন্দা। তাঁর বোন কাকরা মুন্ডার অ্যাকাউন্ট ছিল ওড়িশা গ্রামীণ ব্যাঙ্কের…

Read More

পহেলগাঁও হামলার বর্ষপূর্তির আগে ওডিশা মডিউলের পর্দাফাঁস! ধৃত ২ ‘অনলাইন জেহাদি’

৬ এপ্রিল : পহেলগাঁও হামলার বর্ষপূর্তির আর ১৭ দিন বাকি। গোটা দেশ যখন কড়া নিরাপত্তার চাদরে ঢাকা, ঠিক তখনই জঙ্গি দমনে বড়সড়ো সাফল্য পেল দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং মহারাষ্ট্র এটিএস। রবিবার মুম্বই এবং থানেতে যৌথ অভিযান চালিয়ে ‘ওডিশা মডিউলের’ দুই সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। ধৃতদের নাম মোসাব আহমেদ ওরফে কালাম এবং মোহাম্মদ হামাদ…

Read More

রামনবমীর শোভাযাত্রায় জনসমক্ষে রিভলভার বের করে শূন্যে গুলি বিধায়কের, মামলা

৩০ মার্চ : ওড়িশার তিতলাগড়ে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিজেপি বিধায়ক নবীন জৈন জনসমক্ষে কোমর থেকে রিভলভার বের করে শূন্যে গুলি চালান। শুক্রবারের এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই রাজ্যজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।যদিও এই ঘটনায় কেউ আহত হননি, তবে ভিড়ের মধ্যে গুলি চালানোর কারণে ব্যাপক আতঙ্ক…

Read More

মাঝপথে দাউদাউ করে জ্বলল বাস! অল্পের জন্য রক্ষা পেলেন বিধায়ক সহ ৩৭ যাত্রী

২১ মার্চ : ওডিশার ভুবনেশ্বর থেকে অন্ধ্রপ্রদেশ যাওয়ার পথে অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ৩৭ জন বাস যাত্রী। শনিবার ভোরে অন্ধ্রপ্রদেশের রামভদ্রপুরমের কাছে চলন্ত বাসের টায়ার ফেটে আচমকা আগুন লেগে যায়। বাসে থাকা যাত্রীদের মধ্যে ওডিশার চিত্রকোন্ডার বিধায়ক মাঙ্গু খিল্লাও ছিলেন। চালকের তৎপরতায় প্রাণহানি এড়ানো সম্ভব হলেও মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গিয়েছে…

Read More

ঘুষ নিতে গিয়ে পাকড়াও খনিকর্তা! ওডিশায় আধিকারিকের ফ্ল্যাটে মিলল ৪ কোটি নগদ ও সোনার পাহাড়

২৫ ফেব্রুয়ারি : দুর্নীতির অভিযোগে (Corruption Case) গ্রেপ্তারের পর ওডিশার (Odisha) এক খনি আধিকারিকের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করল রাজ্য ভিজিল্যান্স দপ্তর। ধৃত আধিকারিকের নাম দেবব্রত মোহান্তি, যিনি কটক সার্কলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। তাঁর ভুবনেশ্বরের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি টাকা নগদ এবং ১৩০ গ্রাম সোনা উদ্ধার করেছেন…

Read More