গুয়াহাটির মঠঘরিয়ায় ভয়াবহ ভূমিধস, একই পরিবারের ৩ জনের মৃত্যু
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : গুয়াহাটির মঠঘরিয়া এলাকায় ভয়াবহ ভূমিধসে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারিয়েছেন পরিবারের কর্তা নগেন রাজবংশী, তাঁর স্ত্রী সুনু রাজবংশী এবং তাঁদের মেয়ে মীনা রাজবংশী। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, মঠঘরিয়ার নিজরাপাড়ার লক্ষ্মী মন্দিরের কাছে এই ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ি…
