বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল, অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগোর বিমান

৮ এপ্রিল : সামরিক ও বেসামরিক বিমান পরিবহনে নজরদারির ফাঁকফোকর নিয়ে আবারও প্রশ্ন উঠল। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। নিরাপদে রক্ষা পান ইন্ডিগো-র একটি বিমান এবং তার সম্ভাব্য যাত্রীরাও। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত বিমানের যাত্রীদের অন্য বিমানে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।মঙ্গলবার রাতে বিমানবন্দরের ৫১…

Read More

৬০০ কোটি টাকার সাইবার প্রতারণা : গ্রেফতার শিল্পপতি পবন

২ এপ্রিল : বৃহৎ অঙ্কের সাইবার প্রতারণা মামলায় ধৃত শিল্পপতি পবন রুইয়া। তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বিধাননগর মহকুমা আদালত। অভিযোগ, দেশজুড়ে অনলাইন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া প্রায় ৬০০ কোটি টাকা। সেই টাকা তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলের সামনে থেকে পবন রুইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার…

Read More

শুটিং চলাকালীন জলে ডুবে প্রয়াত অভিনেতা রাহুলের

২৯ মার্চ : বিষাদের ছায়া বিনোদন জগতে। ওড়িশার তালসারিতে শুটিং শেষ হওয়ার আনন্দ মুহূর্তেই বদলে গেল হাহাকারে। সমুদ্রের ঢেউয়ে তলিয়ে গিয়ে অকাল মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের। সহকর্মীদের চোখের সামনেই মৃত্যুর কাছে হার মানলেন এই শিল্পী। প্রত্যক্ষদর্শী ও ইউনিট সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল পর্যন্ত তালসারিতে একটি ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল। প্যাকআপ…

Read More

শ্যুটআউট, নিহত তৃণমূলকর্মী গ্রেফতার ৪

২৬ মার্চ : ভোটের মুখে দক্ষিণ কলকাতার বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকা রক্তাক্ত। বহুতলের ছাদে গভীর রাতে মদের আসর ঘিরে সংঘর্ষ, তার জেরেই গুলিকাণ্ড—মৃত তৃণমূলকর্মী রাহুল দে (ওরফে বুম্বলা)। ঘটনায় জখম আর এক তৃণমূল-ঘনিষ্ঠ যুবক জিৎ মুখোপাধ্যায়। ইতিমধ্যেই চার অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত প্রায় ১টা নাগাদ পাটুলি থানায় খবর আসে পূর্ব…

Read More

আরজি করের লিফটে আটকে মর্মান্তিক মৃত্যু! ১ ঘণ্টা চিৎকার করেও মেলেনি সাহায্য, উত্তপ্ত হাসপাতাল চত্বর

২০ মার্চ : আরজি কর হাসপাতালে ফের এক চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা সামনে এল। শুক্রবার সকালে হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফটে আটকে পড়ে মৃত্যু হল অরূপ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির। অভিযোগ, লিফটটি যান্ত্রিক গোলযোগের কারণে বেসমেন্টে আটকে গেলেও দীর্ঘ এক ঘণ্টা কোনো উদ্ধারকারী বা লিফট অপারেটরকে পাওয়া যায়নি। সঠিক সময়ে উদ্ধার না হওয়ায় লিফটের ভেতরেই দমবন্ধ…

Read More

‘জঙ্গলরাজ’ শেষ হওয়ার কাউন্টডাউন শুরু বাংলায় বললেন প্রধানমন্ত্রী

১৪ মার্চ : ব্রিগেডের জনসভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বিকেলে জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলায় ‘জঙ্গলরাজ’ শেষ হওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তৃণমূল সরকারকে ‘নির্মম’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর দাবি, কুর্সি বাঁচাতে সরকার সবরকম হাতিয়ার প্রয়োগ করলেও মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ দমানো যাবে না। বাংলার মানুষের…

Read More

৫.০ রিখটার স্কেলে কম্পন কলকাতায়

২৭ ফেব্রুয়ারি : ফের কলকাতায় ভূমিকম্প। বেশ কয়েক সেকেন্ড ধরে অনুভূত হয়েছে এই ভূমিকম্প। সময় ছিল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ১-২২ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়েছে। কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা কেঁপে উঠল। বাংলাদেশের খুলনার কাছে এই ভূমিকম্পের উৎসস্থল। যা কলকাতা থেকে ১০২ কিলমিটার দূরে অবস্থিত। রিখটার স্কেলে কম্পনমাত্রা ৫.০। শহরের বুকে পরপর দু’বার ভূমিকম্প হয়েছে।…

Read More

রাস্তার ধারে বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় মহিলার দেহ, চাঞ্চল্য

২৩ ফেব্রুয়ারি : রাস্তার ধারে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার রামনগর পোল এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ফলতা থানার ফতেপুর গ্রাম পঞ্চায়েতের রামনগর পোলের কাছে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে মনে হয়েছিল, হয়তো বা কেউ বাড়ির নোংরা-আবর্জনা ফেলেছে! কিন্তু…

Read More

কলকাতা বইমেলায় নতুন দিগন্তর নয়া বই, ‘বেড়ানো বর্ষায় এবং ইতিহাস খোঁজার জ্যামিতির টানে’ প্রকাশিত

৩১ জানুয়ারি : কলকাতা আন্তর্জাতিক বইমেলার রাইটার্স ওয়ার্ল্ডে’ স্টলে নতুন দিগন্ত প্রকাশনীর নতুন বই ‘বেড়ানো বর্ষায় এবং ইতিহাস খোঁজার জ্যামিতির টানে’ প্রকাশিত হলো। লেখিকা সুরঙ্গমা ভট্টাচার্যের এই বই ভ্রমণপ্রেমীদের মধ্যে তাৎক্ষণিক আগ্রহ জাগিয়ে তুলেছে, প্রকাশের সঙ্গে সঙ্গেই কয়েক কপি বিক্রি হয়ে গেছে। পুস্তকের মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন লেখক সৈয়দ কাউসার জামাল, গল্পকার অলক গোস্বামী, কবি…

Read More

অগ্নিদগ্ধ গোডাউনে উদ্ধার আরও চারটি দেহাংশ, আনন্দপুরে মৃত বেড়ে ২৫

৩০ জানুয়ারি : আগুন লাগার পর কেটেছে চারদিন। এখনও উদ্ধার হয়ে চলেছে আনন্দপুর লাগোয়া নাজিরাবাদের জতুগৃহ জোড়া গোডাউনের ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া কর্মীদের দেহাংশ। বুধবার পর্যন্ত ২১ জনের হাড়গোড় উদ্ধার হয়েছিল। বৃহস্পতিবার আরও চারজনের দেহাবশিষ্ট পাওয়া গেল পোড়া গোডাউনের ভিতর থেকেই। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫। নিখোঁজের সংখ্যা নতুন করে আর বাড়েনি। এদিন…

Read More