কাছাড়জুড়ে শুরু ‘খেল মহারণ ৩.০’, দুই লক্ষাধিক খেলোয়াড়ের অংশগ্রহণের প্রত্যাশা, লক্ষীপুরে সূচনা কৌশিকের
বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : তৃণমূল স্তর থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং প্রতিশ্রুতিবান খেলোয়াড়দের নিজেদের দক্ষতা ও প্রতিভা তুলে ধরার সুযোগ করে দিতে অসমজুড়ে শুরু হল ‘খেল মহারণ ৩.০’। শনিবার কাছাড় জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্র ও শহরাঞ্চলে একযোগে এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। প্রথম দিন থেকেই তরুণ খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার কেন্দ্রগুলিতে উৎসবের…
