পুড়ছে রাজস্থান, তাপমাত্রা ৪৬.৫ ডিগ্রিতে, নাজেহাল দিল্লিও
২১ মে : ভয়াবহ গরমে পুড়ছে রাজস্থান। আগামী চার দিন রাজ্যের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহ চলতে পারে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই শ্রীগঙ্গানগরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা রাজ্যের মধ্যে সর্বাধিক। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ঝুনঝুনুর পিলানিতে তাপমাত্রা ছিল ৪৫.৩ ডিগ্রি সেলসিয়াস। ফালোদি এবং বিকানেরে ৪৪.৮ ডিগ্রি, চুরুতে ৪৪.৫…
