নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা, কংগ্রেস ছাড়লেন সাংসদ প্রদ্যুৎ

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা খেল অসম প্রদেশ কংগ্রেস। জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কংগ্রেস ত্যাগ করলেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। তিনি মঙ্গলবার দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকা অর্জুন খাড়গের কাছে ত্যাগপত্র প্রদান করেন। দলত্যাগের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। অন্যদিকে, বিশেষ সূত্রের খবর…

Read More

সর্ববৃহৎ জনাদেশ নিয়ে অসমে ফের সরকার গঠন করবে বিজেপি : অমিত শাহ

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি ‘এপর্যন্ত সর্ববৃহৎ জনাদেশ’ নিয়ে অসমে আবার সরকার গঠন করবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুয়াহাটিতে অনুষ্ঠিত বিজেপির ‘যুব শক্তি সমাবেশে’ অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে প্রতিটি অনুপ্রবেশকারীকে ভারত থেকে বহিষ্কার করার আশ্বাস দিয়ে অসমের জনগণকে আবারও বিজেপির পক্ষে…

Read More

প্রাগজ্যোতিষপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল উদ্বোধন অমিত শাহর

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : অসমের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে রবিবার মোট ২,০৯২ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’দিনের সফরে শনিবার বিকেলে গুয়াহাটিতে পৌঁছানোর পর রবিবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে প্রাগজ্যোতিষপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল উদ্বোধন করেন এবং আরও কয়েকটি প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রাগজ্যোতিষপুর…

Read More

গুয়াহাটিতে ‘যুব শক্তি সমাবেশে’ বিশাল সমাগমই বিজেপির প্রতি জনগণের সমর্থনের প্রতিফলন : অমিত

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : ভারতীয় জনতা যুব মোর্চা-র অসম প্রদেশ কমিটির উদ্যোগে গুয়াহাটির খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘যুব শক্তি সমাবেশ’-এ অংশ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার আয়োজিত এই বিশাল সমাবেশে তিনি রাজ্যের প্রায় ১.৫ লক্ষাধিক যুবক-যুবতীকে সম্বোধন করেন।সমাবেশে উপস্থিত ছিলেন তেজস্বী সূর্য, যিনি বর্তমানে ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সভাপতি। এছাড়াও…

Read More

রাজ্যে দু’দিনের সফরেস্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাগত মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : দু’দিনের সফরে অসমে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মা কামাখ্যা ও শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার পবিত্র ভূমি অসমে আন্তরিক স্বাগত জানাই। তাঁর এই সফরের মাধ্যমে অসমে বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করা হবে।…

Read More

রাতেই আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : প্রধানমন্ত্রীর পর অসম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাত প্রায় ৮টার দিকে তিনি গুয়াহাটিতে পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে, একই সময়ে গুয়াহাটিতে  পৌঁছাবেন তেজস্বী সূর্যও। ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি হিসেবে তিনি আগামীকাল অনুষ্ঠিতব্য যুব সম্মেলনে অংশগ্রহণ করবেন। গুয়াহাটির খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এই যুব…

Read More

এপ্রিল থেকে গুয়াহাটির সঙ্গে সংযুক্ত হবে রয়্যাল ভুটান এয়ারলাইনস ড্রুকএয়ার

বরাক তরঙ্গ, ১৩ মার্চ : সিঙ্গাপুর ও ব্যাংকক ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীদের জন্য সুখবর। রয়্যাল ভুটান এয়ারলাইনস ড্রুক এয়ার আকাশপথে সংযোগ আরও শক্তিশালী করতে নতুন আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর ঘোষণা করেছে। আগামী এপ্রিল মাস থেকে এই পরিষেবা শুরু হবে বলে জানানো হয়েছে। এয়ারলাইনসটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভুটানের পারো থেকে গুয়াহাটি হয়ে ব্যাংকক এবং সিঙ্গাপুরে…

Read More

রাজ্যে শিক্ষক বদলি প্রক্রিয়ায় নমনীয়তা, নয়া নিয়োগপ্রাপ্তরাও যে কোনও সময় আবেদন করতে পারবেন

বরাক তরঙ্গ, ১০ মার্চ : অসমে শিক্ষক বদলি প্রক্রিয়াকে আরও সহজ ও নমনীয় করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এতদিন নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির জন্য আবেদন করতে দু’বছর অপেক্ষা করতে হত, তবে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে নতুনভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও যে কোনও সময় পারস্পরিক বদলির (মিউচুয়াল ট্রান্সফার) জন্য আবেদন করতে পারবেন। স্কুল…

Read More

গুয়াহাটিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ছাপা ১০ লক্ষ লিফলেট বাজেয়াপ্ত, চারজন আটক

বরাক তরঙ্গ, ৯ মার্চ : গুয়াহাটিতে দিসপুর পুলিশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ছাপা প্রায় ১০ লক্ষ লিফলেট বাজেয়াপ্ত করেছে। গুয়াহাটি মহানগরের রুক্মিণীগাঁও এলাকা থেকে বিপুল পরিমাণ এই লিফলেট উদ্ধার করার পাশাপাশি চারজন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন রেকিবুল হক, জয়নাল আবেদিন, অক্ষয় কুমার বরদলৈ এবং প্রাণজিৎ পাঠক। জিজ্ঞাসাবাদের পর তাদের তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়া…

Read More

প্রেমিক-প্রেমিকার মরণঝাঁপ, নতুন শরাইঘাট সেতুতে চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ৯ মার্চ : গুয়াহাটির নতুন শরাইঘাট সেতুতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা গেছে, সেতুর রেলিং পার হয়ে এক যুবতী ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। তার পরপরই যুবতীর পিছনে ঝাঁপ দেন তার প্রেমিকও। ঘটনার পর থেকে এখনও পর্যন্ত ওই দুই যুবক-যুবতীর কোনও সন্ধান মেলেনি। প্রাথমিকভাবে জানা গেছে, তারা জালুকবাড়ি দিক থেকে এসে সেতু থেকে ব্রহ্মপুত্রে…

Read More