গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৯ জনের লাশ, অধিকাংশই নারী ও শিশু

৯ আগস্ট : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইজরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে। সর্বশেষ গাজা সিটির পশ্চিমাঞ্চলের ‘কারাম’ নামে একটি ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের লাশ উদ্ধার করেছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। উদ্ধার হওয়া মৃতদের অধিকাংশই নারী ও শিশু। চার দিন ধরে তল্লাশি চালানোর পর…

Read More

ট্রাম্পের শান্তি পরিকল্পনার ঘোষণার পরও গাজায় ইরায়েলি হামলা, একদিনে নিহত ১৯

৩ আগস্ট: গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনার ঘোষণা সত্ত্বেও ইজরায়েলি হামলা থামেনি। রোববার (২ আগস্ট) গাজার বিভিন্ন এলাকায় চালানো বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম…

Read More

গাজা নিয়ে শান্তি চুক্তির দাবি, অস্ত্র সমর্পণ ও সেনা প্রত্যাহারের রূপরেখা প্রকাশ

৩১ জুলাই : গাজায় দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইজরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি হয়েছে বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এর বরাত দিয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, সমঝোতার অংশ হিসেবে হামাস পর্যায়ক্রমে তাদের অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে। এর বিনিময়ে গাজা উপত্যকার দখলকৃত এলাকা থেকে ধাপে…

Read More

গাজায় জানাজায় ইজরায়েলি ড্রোন হামলা, নিহত ১৪

১৮ জুলাই : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইজরায়েলি হামলায় আরও অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন একটি জানাজার শোভাযাত্রায় অংশ নিতে জড়ো হয়েছিলেন। এ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গাজার সিভিল ডিফেন্স সংস্থা ও আল-আওদা হাসপাতালের তথ্য অনুযায়ী, আহমাদ…

Read More