ভর্তি ফি মুকুবের দাবিতে কাছাড় কলেজে পড়ুয়াদের বিক্ষোভ
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ জুলাই : ভর্তি ফি মুকুবের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন শিলচর কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা। সোমবার কলেজের প্রধান প্রবেশদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনকারী পড়ুয়ারা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান ভর্তি প্রক্রিয়ায় ধার্য করা ফি অনেকের পক্ষেই বহন করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে যেসব…
