মাদক বিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য লক্ষীপুর পুলিশের

Spread the news

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : মাদকের বিরুদ্ধে অভিযানে নেমে ধারাবাহিক সাফল্য পেল লক্ষীপুর পুলিশ। দু’দিনে মাদক সহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। শুক্রবার দুপুরে লক্ষীপুর থানা এলাকার ছোটমামদায় পূর্ত সড়কে ওৎপেতে এক মাদক পাচারকারীকে আটক করা হয়। ধৃত যুবকের নাম হোসেন আহমদ। বাড়ি সোনাই কাজিডহর তৃতীয় খণ্ডে। সে একটি চার চাকার বাহন নিয়ে মাদক নিয়ে যাওয়ার পথে লক্ষীপুর পুলিশ ওৎপেতে তাকে আটক করে তাল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। তাকে গ্রেফতার করে গাড়ি ও হেরোইন সহ লক্ষীপুর আসা হয়। তার বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

এ দিকে, বৃহস্পতিবার গভীর রাতে জিরিঘাট থানার পুলিশ হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করে। জিরিঘাট পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাইক নিয়ে আসা এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে ৪০টি প্লাস্টিকের কৌটায় প্রায় ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় বাইক আরোহীকে। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *