পুকুরে পড়ে নিখোঁজ মূক-বধির কিশোরী, তল্লাশি চালাচ্ছে SDRF

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ জুন : মুকালমুয়ার বামুনবাড়ি এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় রেজিনা বেগম নামে এক মূক-বধির কিশোরী পুকুরে পড়ে নিখোঁজ হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় রেজিনা। এরপরই পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাকে খোঁজার চেষ্টা শুরু করেন। পরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF) উদ্ধার অভিযান শুরু করে।

নিখোঁজ কিশোরীর সন্ধানে SDRF-এর ডুবুরি দল পুকুর ও আশপাশের এলাকায় টানা তল্লাশি চালাচ্ছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রেজিনা বেগমের কোনো সন্ধান মেলেনি। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং কিশোরীকে দ্রুত খুঁজে পাওয়ার আশায় অপেক্ষায় রয়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *