শিলচরে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের রিটেল আউটরিচ ক্যাম্প অনুষ্ঠিত

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : সমগ্ৰ ভারতের সঙ্গে তাল মিলিয়ে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শিলচর শাখাতেও আজ উৎসাহ ও অংশগ্রহণে উদযাপিত হলো রিটেল আউটরিচ ক্যাম্প। এই বিশেষ অনুষ্ঠানে গৃহ ঋণ, গাড়ি ঋণ, শিক্ষা ঋণ ও সম্পত্তি ঋণ—এই চারটি প্রকল্পের উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন শ্রেণির গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে ঋণ অনুমোদনের শংসাপত্র তুলে দেন।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সহজ শর্তে, সর্বনিম্ন সুদের হারে ঋণ প্রাপ্তিতে সহায়তা করা। ঋণ প্রদান প্রক্রিয়ায় ব্যাঙ্কের পক্ষ থেকে একাধিক নতুন সুবিধাও ঘোষণা করা হয়, যাতে গ্রাহকের আর্থিক চাহিদা দ্রুত পূরণ সম্ভব হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যা৫শনাল ব্যাঙ্কের বরাক উপত্যকার আঞ্চলিক ম্যানেজার সোরভ কুমার। সম্মানিত অতিথি হিসেবে দিল্লি থেকে আগত এজিএম শর্মিষ্ঠা ভট্টাচার্য উপস্থিত থেকে গ্রাহক ও কর্মকর্তাদের উদ্বুদ্ধ করেন। তাঁরা উপস্থিত সকলকে ব্যাঙ্কের নানাবিধ আর্থিক পরিষেবা সম্পর্কে অবহিত করেন এবং ভবিষ্যতে আরো সামাজিক ও গ্রাহকবান্ধব উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। উপস্থিত অতিথি ও গ্রাহকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। শহরের বিভিন্ন মহল থেকে পিএনবি-এর এই উদ্যোগের প্রশংসা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *