অধরচাঁদে কম্পিউটার প্রদান পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের

Spread the news

বরাক তরঙ্গ, ১০ মার্চ : সামাজিক দায়বদ্ধতা পালনের অঙ্গ হিসেবে শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অধরচাঁদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পাশে দাঁড়াল দেশের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। মঙ্গলবার বিদ্যালয়ের এক বিশেষ অনুষ্ঠানে ব্যাঙ্কের শিলচর সার্কলের পক্ষ থেকে পড়ুয়াদের ডিজিটাল শিক্ষার প্রসারে পাঁচটি কম্পিউটার এবং একটি প্রিন্টার প্রদান করা হয়।
দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী, বৃহৎ কর্পোরেট সংস্থাগুলোর অর্জিত মুনাফার একটি নির্দিষ্ট অংশ সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় করা বাধ্যতামূলক। সেই ধারাকে সমুন্নত রেখেই পিএনবি কর্তৃপক্ষ এই পদক্ষেপ গ্রহণ করেছে।

এদিন আয়োজিত অনুষ্ঠানে ব্যাঙ্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিলচর সার্কল অধিকর্তা সৌরভ কুমার, মুখ্য আধিকারিক সৌরভ দীক্ষিত এবং বশিষ্ঠ আধিকারিক মৌপী পুরকায়স্থ।  বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত শিক্ষার সুযোগ করে দিতে এই সরঞ্জামগুলো বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। সৌরভ কুমার তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও পড়ুয়াদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা আমাদের অন্যতম লক্ষ্য। আগামী দিনেও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বার্থে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এ ধরনের সহযোগী উদ্যোগ অব্যাহত রাখবে।” বিদ্যালয় কর্তৃপক্ষ এই মহতী উদ্যোগের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *