ডিলিমিটেশনের নামে বরাকের দুই বিধানসভা আসন বিলুপ্ত করেছে বিজেপি : গৌরব গগৈ
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : ডিলিমিটেশনের নামে বরাক উপত্যকার দু’টি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন কার্যত বিলুপ্ত করেছে বিজেপি সরকার—এমন অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এলে ওই দুই আসন পুনর্বহাল করা হবে। কাটিগড়ার বারুণী মেলার মাঠে আয়োজিত এক জনসভায় গৌরব গগৈ অভিযোগ করেন, বিজেপি পরিকল্পিতভাবে বরাকের মানুষের রাজনৈতিক অধিকার হরণ…
