ছাগলমোয়া এলপি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল নূরকে বিদায় সংবর্ধনা

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : পাথারকান্দি শিক্ষাখণ্ডের বাজা‌রিছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৯৯০ নম্বর ছাগলমোয়া এলপি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল নূর তাঁর সুদীর্ঘ শিক্ষকতা জীবন থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করছেন আগামী ৩১ জানুয়ারি, শনিবার। সরকারি ছুটি থাকায় নির্ধারিত দিনের আগেই বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে তাঁকে এক জমকালো ও আবেগঘন সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। স্কুল…

Read More

সোনাই বিধানসভা কেন্দ্রে সমাজবাদী পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে, জানালেন দলের নেতা মহাবীর সিং

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : আগামী বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি সোনাই বিধানসভা কেন্দ্রে প্রার্থিত্ব প্রদানের বিষয়টি চূড়ান্ত করতে চলেছে।সোনাইয়ে প্রার্থী হচ্ছেন সমাজবাদী পার্টির জেলা সভাপতি শাহনূর আলম লস্কর। শুক্রবার শিলচরে সাংবাদিকদের এ কথা জানান সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় নেতা মহাবীর সিং। তিনি বলেন, সোনাই বিধানসভা কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী আগে জয়ী হয়েছিলেন। এখানে দলের সাংগঠনিক ভিত…

Read More

লঙ্গরশাহ বাবার বার্ষিক উরুস সম্পন্ন

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : লক্ষীপুর পয়লাপুলের ঐতিহ্যবাহী হজরত পীর লঙ্গরশাহ বাবার মোকাম ও মসজিদ কমিটির আয়োজনে বৃহস্পতিবার বার্ষিক উরুস মোবারক সফলভাবে সম্পন্ন হয়। সকাল ৯টা থেকে মোকাম প্রাঙ্গণে কিরাত-গজল প্রতিযোগিতা, ওয়াজ মহফিল, জোহর নামাজ, হিফজ ছাত্রদের দস্তুরবন্দি, মিলাদ ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়। সভাপতি হাজি আলিম উদ্দিন মজুমদার ও সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর…

Read More

লরি ও যাত্রীবাহী অটোর মুখোমুখি, মৃত্যু চারজনের

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : কুমারঘাটের অসম-আগরতলা জাতীয় সড়কের সিদংছড়া এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটল। লরি ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মালবাহী লরি ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটে। তাতে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় আরও দুইজন যাত্রী…

Read More

পুরোনো পেনশন ব্যবস্থার পুনর্বহালের দাবিতে বিক্ষোভ শিলচর জেলা কর্মচারী পরিষদের

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : সদৌ অসম কর্মচারী পরিষদের নির্দেশে শিলচর জেলা কর্মচারী পরিষদের নেতৃত্বে জেলার শিক্ষক, কর্মচারী ও অধিকারীগণ শুক্রবার ক্ষুদিরাম বসুর পাদদেশে পুরোনো পেনশন ব্যবস্থা (ওপিএস) পুনর্বহালের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। এনপিএস ও ইউপিএস ব্যবস্থা প্রত্যাহার করে ওপিএস পুনঃপ্রবর্তনের জন্য স্মারকপত্র সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।বক্তব্য রাখতে গিয়ে পরিষদের নেতারা জানান, ২০০৫ সালের…

Read More

লাহরিঘাটে অবৈধভাবে পিকনিক স্পটের অবস্থান পরিবর্তন

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : লাহরিঘাটের জনপ্রিয় পিকনিক স্পট “লাহরি চর”-এর অবস্থান গোপনে ও অবৈধভাবে পরিবর্তন করে একটি দুষ্টচক্র। এনিয়ে লাহরিঘাট অঞ্চলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত বছর ১৪ অক্টোবরে মরিগাঁও জেলা দিবসে মরিগাঁও কেন্দ্রের বিধায়ক রমাকান্ত দেওরী, লাহরিঘাট কেন্দ্রের বিধায়ক ডাঃ আসিফ মহম্মদ নাজার, জেলাশাসক অনামিকা তেওয়ারী, লাহরিঘাট সমজেলাশাসক ও সমজেলা পুলিশ সুপারের উপস্থিতিতে…

Read More

প্রাচীন জ্ঞানের আলোকে আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু আন্তর্জাতিক সম্মেলন

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : পর্বত ও পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত স্থায়িত্ব  নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হলো আসাম বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার সকালে বিপিনচন্দ্র পাল মিলনায়তনে দু’দিনের এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম গঙ্গাভূষণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক অনুপকুমার দে পরিবেশ সংরক্ষণ ও…

Read More

বিজেপি পালংঘাট মণ্ডল ওবিসি মোর্চার ঘর ঘর চলো অভিযান

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির পালংঘাট মণ্ডল ওবিসি মোর্চার ঘর ঘর চলো অভিযান অনুষ্টিত হয়েছে শুক্রবার। ওবিসি মোর্চার পালংঘাট মণ্ডল সভাপতি অমিত সিংহ ও মোর্চার মণ্ডল প্রভারি প্রীতম ঘোষের নেতৃত্বে এদিন পালংঘাট মণ্ডল এলাকার গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের বেশ কটি বাড়িতে গিয়ে বর্তমান বিজেপির কেন্দ্র ও রাজ্য সরকারের…

Read More

বরাকবঙ্গের নয়া সভাপতি সতু রায় ও সাঃ সাধারণ সম্পাদক পরিতোষচন্দ্র

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ৩১তম দ্বিবার্ষিক অধিবেশনের প্রতিনিধি সভায় গঠিত হল সংগঠনের নয়া কেন্দ্রীয় সমিতি। শনিবার হাইলাকান্দির রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি নির্বাচন করা হয়। অধিবেশনের প্রথম দিনের দ্বিতীয় পর্বে আয়োজিত প্রতিনিধি সভায় উপস্থিত প্রতিনিধিদের সম্মতিতেই সম্মেলনের সাংগঠনিক দায়িত্ব নতুন…

Read More

এসআর প্রক্রিয়ায় অনিয়মের বিরুদ্ধে লাহরিঘাটে এআইইউডিএফের বিক্ষোভ

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : এসআর প্রক্রিয়ায় সংঘটিত পরিকল্পিত অনিয়মের প্রতিবাদে, মরিগাঁও জেলা এআইইউডিএফ কমিটির উদ্যোগে এবং লাহরিঘাট ও ভুরাগাঁও ব্লক কমিটির সহযোগিতায় শুক্রবার জুম্মার নামাজের পর লাহরিঘাট সমজেলা কমিশনার কার্যালয় প্রতিবাদী কর্মসূচি পালন করে সমজেলা কমিশনারের কাছে একটি স্মারকলিপি দাখিল করেন। শাসক দল এসআর-এর নামে ষড়যন্ত্রমূলকভাবে ভারতীয় নাগরিকদের বঞ্চনা করার অভিযোগ করেছে এআইইউডিএফ দল।…

Read More