মালুগ্রাম মহাপ্রভু কলোনিতে পুকুরে কাজে বাধা স্থানীয়দের, উত্তপ্ত

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : মালুগ্রাম মহাপ্রভু কলোনিতে পুকুরে কাজ করা নিয়ে জমির মালিক ও স্থানীয়দের মধ্যে বচসা শুরু হয়। জমির কাগজের বৈধতা নিয়ে উঠেছে প্রশ্নও। এক পক্ষ অপর পক্ষের দলিলকে অবৈধ বলে দাবি করছেন। এনিয়ে উত্তেজনা দেখা দেয়। বুধবার দীপাঞ্জলি দেব কর ও অনুস্তুপা রায় তাদের ক্রয় করা পুকুরে কাজ করার সময়…

Read More

শিলচর জেলা কংগ্রেসের প্রতিবাদী মিছিল, মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির সভাপতি ও সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিদ্বেষমূলক বক্তব্য ও অপপ্রচারের অভিযোগ তুলে বুধবার শিলচরে বিশাল প্রতিবাদী মিছিল সংগঠিত করে শিলচর জেলা কংগ্রেস।জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিলে কয়েক হাজার কংগ্রেস কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের বিভিন্ন…

Read More

মেঘালয়ের কয়লা খনিতে আহত শ্রমিক জামিল আহমদ চৌধুরীর মৃত্যু

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : মেঘালয়ের কয়লা খনিতে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত শ্রমিক জমিল আহমদ চৌধুরীর মৃত্যু হয়েছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, হাইলাকান্দি জেলার কাটলিছড়া দীননাথপুরের বাসিন্দা জামিল আহমদ চৌধুরী কয়েকদিন আগে মেঘালয়ের কয়লা খনিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া…

Read More

আনিপুরে সিংলা নদীর বেইলি সেতু দু’টি ডাম্পার নিয়ে ভেঙে পড়ল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার আনিপুর এলাকায় সিংলা নদীর উপর বেইলি সেতুটি হঠাৎ ভেঙে পড়ে। জানা গেছে, বালু বোঝাই দুটি ডাম্পার সেতুর উপর দিয়ে পারাপারের সময় আচমকাই সেতুর মাঝের অংশ ধসে যায়। ঘটনাটি বুধবার দুপুর দিকে ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, একসঙ্গে দু’টি ভারী ডাম্পার সেতুর উপর ওঠায় অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।…

Read More

এনএফআরপিএ শিলচর শাখার  দ্বিবার্ষিক সম্মেলন, গঠিত নয়া কমিটি

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : এনএফআরপিএ শিলচর শাখার ১৩তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। মঙ্গলবার অ্যাসোসিয়েশনের প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে অষ্টম পে কমিশন নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও পেনশনার্সদের বিভিন্ন দাবি উপরও আলোচনা করেন বক্তারা। সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সম্পাদক কাঞ্জিলাল দে, সভাপতি প্রতীপ চক্রবর্তী ও প্রদীপ কর্মকার সহ বিভিন্ন শাখার প্রতিনিধিরা। সম্মেলনে…

Read More

কানাডায় ভয়াবহ বন্দুক হামলা, নিহত অন্তত ১০

১১ ফেব্রুয়ারি : কানাডায় একের পর এক বন্দুক হামলার ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে একটি স্কুলে ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। একই দিনে দেশটির বৃহত্তম শহর টরন্টোতেও আলাদা এক বন্দুক হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার…

Read More

জাতীয় সঙ্গীতের ধাঁচেই সম্মান ‘বন্দেমাতরম’কে! নতুন নির্দেশিকা কেন্দ্রের

১১ ফেব্রুয়ারি : জাতীয় সঙ্গীতের (জনগণমন) ধাঁচেই এবার জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’-এর  জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।  বুধবার সকালে প্রকাশিত এই নির্দেশিকা অনুযায়ী, সমস্ত সরকারি অনুষ্ঠান এবং স্কুলে জাতীয় সঙ্গীতের পরেই ‘বন্দেমাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গানটি চলাকালীন উপস্থিত সকল ব্যক্তিকে সসম্মানে দাঁড়িয়ে থাকতে হবে। পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠান বা রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত…

Read More

হাইলাকান্দিতে আর্থিক সাক্ষরতা সপ্তাহের সূচনা

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলায় সোমবার থেকে শুরু হয়েছে আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপন। এ উপলক্ষে মঙ্গলবার হাইলাকান্দি শহরে একটি আর্থিক সচেতনতা ভ্যানের যাত্রা শুরু করা হয়। ডিডিএম, নাবার্ড, বিএমসি, এসিএবি এবং আসাম গ্রামীণ ব্যাঙ্কের কর্মকর্তাদের উপস্থিতিতে নাবার্ড কার্যালয় প্রাঙ্গণ থেকে ভ্যানটির আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করা হয়। এই ভ্যানের মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তে রিজার্ভ…

Read More

সোনাবাড়িঘাটে ব্যাডমিন্টন ডাবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বদরপুরের জাকারিয়া-মুন্না জুটি

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : সোনাবাড়িঘাট ওয়ার্ক ফর গুড এনজিও-র আয়োজিত ব্যাডমিন্টন ডাবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন বদরপুরের জাকারিয়া-মুন্না জুটি। চারদিনব্যাপী প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাতে। তাঁরাহারায় কাবুগঞ্জের দিপ্পু-অমরজিতের জুটিকে। উত্তেজনাকর ম্যাচে ২০-২১ পয়েন্টে জয় হাসিল করে বদরপুরের জুটি।  খেলা শেষে দু’টি দলের হাতে ট্রফি সহ নগদ অর্থ তুলে দেন অতিথিরা। ফাইনাল খেলায় অতিথি…

Read More

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ৫০০ কোটি টাকার মানহানির মামলা

১০ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার ঘোষণা করেছেন যে তিনি ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা দায়ের করেছেন। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা জিতেন্দ্র সিং, ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভা সাংসদ গৌরব গগৈ-এর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। সংবাদমাধ্যমের সামনে তাঁর বিরুদ্ধে মিথ্যা, দুর্নীতিপরায়ণ ও মানহানিকর অভিযোগ…

Read More