শিলচরে আন্তর্জাতিক কাস্টমস দিবসে মাদকবিরোধী সচেতনতা শিবির

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ভারতীয় কাস্টমস এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়, শিলচরের এনএসএস ও এনসিসি শাখার যৌথ উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা শিবির শিলচরের বড়াল ভিউ রিজেন্সিতে অনুষ্ঠিত হয়। বুধবার আয়োজিত শিবিরে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এনএসএস সেলের প্রোগ্রাম কর্ডিনেটর ড. রাজর্ষি কৃষ্ণ নাথ। এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসারদের মধ্যে অধ্যাপক অভিজিৎ…

Read More

সোনাবাড়িঘাট হাসপাতালে হজযাত্রীদের টিকাকরণ

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : কাছাড়ের জেলা প্রশাসন ও জেলার স্বাস্থ্য পরিষেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় সোনাবাড়িঘাট হাসপাতালে কাছাড় জেলার ২০২৬ এর  হজযাত্রীদের টিকা দেওয়া হয়।  বুধবার  সকাল ১০ টা থেকে শুরু হয় টিকাকরণ। দক্ষিন কাছাড়ের ১২০ জনের মধ্যে ১১২ জন টিকা নিয়েছেন। সোনাই এসডিএমও ইনচার্জ ডাঃ ইজাজ আহমদ লস্করের নেতৃত্বে চিকিৎসকের দলে ছিলেন সোনাবাড়িঘাট হাসপাতালের…

Read More

১৪ ফেব্রুয়ারি ফের আসছেন মোদি, করবেন একাধিক প্রকল্পের উদ্বোধন

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : উপহারসম্ভার নিয়ে ফের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪ ফেব্রুয়ারি তাঁর রাজ্য সফরের বিস্তারিত সূচি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫০ মিনিটে চাবুয়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় চাবুয়া থেকে মরাণের উদ্দেশে রওনা হবেন তিনি। মরাণের ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি (ELF)-তে একটি…

Read More

আনিপুরে দু’টি ডাম্পার সহ একাধিক বাহন নিয়ে ভেঙে পড়ল বেইলি সেতু, আহত ৩

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার আনিপুর এলাকায় সিংলা নদীর উপর বেইলি সেতুটি হঠাৎ ভেঙে পড়ে। বুধবার দুপুরের দিকে বালু বোঝাই দুটি ডাম্পার সেতুর উপর দিয়ে পারাপারের সময় আচমকাই সেতুর মাঝের অংশ ধসে যায়। সেসময় সেতুতে ছিল একটি অটো, একটি মিনি ট্রাক, দু’টি অল্টো ও একটি বাইক। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।…

Read More

খোঁজের গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা ১৩-১৪ ফেব্রুয়ারি সোনাই স্কুলের মাঠে

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : খোঁজ সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি তথা শুক্র-শনিবার  সোনাই স্কুলের মাঠে পঞ্চম প্রয়াত অজিত কুমার সোম ও মঞ্জুশ্রী সোম স্মৃতি প্রাইজমানি গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন সাংবাদিক সম্মেলনে সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর এ তথ্য জানান।সজল লস্কর জানান, প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে সোনাই ফুটবল…

Read More

শিলচরে ই-অটো যানজট মোকাবিলায় নতুন কো-অর্ডিনেশন কমিটি গঠন

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : শিলচর শহরে ই-অটোর অতিরিক্ত চলাচলজনিত যানজট ও বিশৃঙ্খলা রোধে তিনটি প্রধান অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ‘শিলচর টাউন ইলেকট্রিক অটো কো-অর্ডিনেশন কমিটি’ গঠন করা হয়েছে। বুধবার দুপুরে সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি নিযুক্ত হন বিকাশ ভট্টাচার্য। অল কাছাড় ইলেকট্রিক অটো ওনার্স অ্যান্ড ড্রাইভার্স অ্যাসোসিয়েশন, অল কমার্শিয়াল ই-অটো অ্যাসোসিয়েশন এবং শিলচর টাউন ইলেকট্রিক অটো ওনার্স…

Read More

মালুগ্রাম মহাপ্রভু কলোনিতে পুকুরে কাজে বাধা স্থানীয়দের, উত্তপ্ত

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : মালুগ্রাম মহাপ্রভু কলোনিতে পুকুরে কাজ করা নিয়ে জমির মালিক ও স্থানীয়দের মধ্যে বচসা শুরু হয়। জমির কাগজের বৈধতা নিয়ে উঠেছে প্রশ্নও। এক পক্ষ অপর পক্ষের দলিলকে অবৈধ বলে দাবি করছেন। এনিয়ে উত্তেজনা দেখা দেয়। বুধবার দীপাঞ্জলি দেব কর ও অনুস্তুপা রায় তাদের ক্রয় করা পুকুরে কাজ করার সময়…

Read More

শিলচর জেলা কংগ্রেসের প্রতিবাদী মিছিল, মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির সভাপতি ও সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিদ্বেষমূলক বক্তব্য ও অপপ্রচারের অভিযোগ তুলে বুধবার শিলচরে বিশাল প্রতিবাদী মিছিল সংগঠিত করে শিলচর জেলা কংগ্রেস।জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিলে কয়েক হাজার কংগ্রেস কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের বিভিন্ন…

Read More

মেঘালয়ের কয়লা খনিতে আহত শ্রমিক জামিল আহমদ চৌধুরীর মৃত্যু

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : মেঘালয়ের কয়লা খনিতে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত শ্রমিক জমিল আহমদ চৌধুরীর মৃত্যু হয়েছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, হাইলাকান্দি জেলার কাটলিছড়া দীননাথপুরের বাসিন্দা জামিল আহমদ চৌধুরী কয়েকদিন আগে মেঘালয়ের কয়লা খনিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া…

Read More

আনিপুরে সিংলা নদীর বেইলি সেতু দু’টি ডাম্পার নিয়ে ভেঙে পড়ল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার আনিপুর এলাকায় সিংলা নদীর উপর বেইলি সেতুটি হঠাৎ ভেঙে পড়ে। জানা গেছে, বালু বোঝাই দুটি ডাম্পার সেতুর উপর দিয়ে পারাপারের সময় আচমকাই সেতুর মাঝের অংশ ধসে যায়। ঘটনাটি বুধবার দুপুর দিকে ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, একসঙ্গে দু’টি ভারী ডাম্পার সেতুর উপর ওঠায় অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।…

Read More