আগরতলায় যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনে অমিত শাহ, প্রসারের ওপর গুরুত্ব

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার বিএসএফের বিশেষ বিমানে করে আগরতলায় পৌঁছান। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এ সময় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক…

Read More

দিনদুপুরে বরপেটা রোডের সেনকো জুয়েলারি শোরুম থেকে ১২ কোটির গয়না লুট

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : বরপেটা রোডে দিনদুপুরে সেনকো জুয়েলারি শোরুম থেকে প্রায় ১২ কোটি টাকার গয়না লুট করল ডাকাতদল। বরপেটা রোডে অন্য দিনের মতো সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করেই বরপেটা রোডের সেনকো নামের একটি জুয়েলারি শোরুমে প্রবেশ করে ৫ জন দুষ্কৃতী। তাদের মুখ ঢাকা ছিল। কেউ হেলমেট, কেউ মাস্ক পরে এসেছিল। মুহূর্তের মধ্যেই আতঙ্ক…

Read More

বিজেপি অসমকে অনুপ্রবেশকারীমুক্ত করবে: অমিত শাহ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : অনুপ্রবেশকারীদের একে একে শনাক্ত করা হবে এবং অসমকে অনুপ্রবেশকারীমুক্ত করা হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, প্রতিটি অবৈধ অনুপ্রবেশকারীকে শনাক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছাড় জেলার নাথানপুরে ৬,৮৩৯ কোটি টাকার ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম-২ (ভিভিপি–২) প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে…

Read More

প্রবেশে বাধা, উত্তেজিত কংগ্রেস নেত্রী

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের প্রাকমুহূর্তে গুয়াহাটিতে উপস্থিত কংগ্রেসের স্ক্রিনিং কমিটির সভানেত্রী প্রিয়ঙ্কা গান্ধীকে কেন্দ্র করে যখন কংগ্রেসের শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যন্ত ব্যস্ত সময় পার করছিলেন, ঠিক সেই সময় এক কংগ্রেস নেত্রীর আচরণে শুক্রবার রাজীব ভবনে কিছু সময়ের জন্য চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। শুক্রবার গুয়াহাটির রাজীব ভবনে প্রবেশে বাধা…

Read More

বারইগ্রামে আসাম বিশ্ববিদ্যালয় ও সায়েন্স ফোরামের নৈশ আকাশ পর্যবেক্ষণ শিবির

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : মহাকাশ বিজ্ঞানকে জনপ্রিয় করতে ও তরুণ প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এক উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করল আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের আয়ুকা সেন্টার ফর অ্যাস্ট্রোনমি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। বৃহস্পতিবার শ্রীভূমি জেলার বারইগ্রামের সায়েন্স ফোরামের সহযোগিতায় শিশু বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলে নৈশ আকাশ পর্যবেক্ষণ শিবির আয়োজিত হয়। এতে স্থানীয় ১০টি…

Read More

শিলচরে আত্মনির্ভর অসম অভিযানের চেক বণ্টন সহ একাধিক প্রকল্পের ফলক উন্মোচন মুখ্যমন্ত্রীর

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : আত্মনির্ভর অসম অভিযান ২.০ উদ্বোধন সহ একাধিক প্রকল্পের অনুষ্ঠানিক ভাবে ফলক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার মুখ্যমন্ত্রী বরাক সফরে উপস্থিত হয়ে শিলচরে রামনগর আইএসটিটিতে কাছাড় জেলার লক্ষীপুর, লালা, বদরপুর, হাইলাকান্দি, শ্রীভূমি, শিলচরের একাধিক প্রকল্পের ভার্চুয়ালি ফলক উন্মোচন করেন তিনি। এরপর মুখ্যমন্ত্রী শ্রীভূমি, কাছাড় ও হাইলাকান্দির জেলার…

Read More

কাটিগড়ায় ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম–২ এর উদ্বোধন অমিত শাহর

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’দিনের সফরসূচি নিয়ে উত্তর–পূর্বাঞ্চলে পৌঁছেছেন। শুক্রবার তিনি শিলচরে এসে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সফরকালে তিনি ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করবেন এবং বিএসএফ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করবেন।শিলচরে পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম–২ (ভিভিপি–II)-এর উদ্বোধন করেন। এরপর তিনি ত্রিপুরার উদ্দেশ্যে রওনা…

Read More

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৮

২০ ফেব্রুয়ারি : মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাইদ প্রদেশে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানায়। মিশরের রাষ্ট্রীয় দৈনিক আল-আহরাম–এর বরাতে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে…

Read More

বাংলাদেশি ইমামকে দেশত্যাগের আদেশ, ৬০টি মসজিদ বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত

২০ ফেব্রুয়ারি : গ্রিস সরকার অনিবন্ধিত ও অনুমোদনহীন উপাসনালয়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে দেশজুড়ে ৬০টি মসজিদ চিহ্নিত করে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এই তালিকায় বাংলাদেশি সম্প্রদায়ের পরিচালিত প্রায় ২০–২৫টি মসজিদ থাকায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। গ্রিস সরকার অনিবন্ধিত ও অনুমোদনহীন উপাসনালয়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে দেশজুড়ে ৬০টি মসজিদ…

Read More

রামকৃষ্ণ জয়ন্তী: ভক্তি–সংস্কৃতির দীপশিখায় আলোকিত হাইলাকান্দি

অনিন্দিতা পাল, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : ফাল্গুনের হালকা রোদ, মন্দিরচত্বরে ফুলের গন্ধ, শঙ্খধ্বনি আর ভক্তিগীতির সুর—এই আবহেই শুরু হয়েছে রামকৃষ্ণ পরমহংস-এর জন্মজয়ন্তী উদ্‌যাপন। রামকৃষ্ণ মিশনের হাইলাকান্দি শাখা ও লালার চন্দ্রপুরের রামকৃষ্ণ শারদা সেবাশ্রম-এ নেওয়া হয়েছে বর্ণাঢ্য কর্মসূচি। শহরজুড়ে যেন এক শান্ত-উৎসবের আবেশ। বৃহস্পতিবার ভোর থেকে মঙ্গলারতি, পূজা ও পুষ্পাঞ্জলির মাধ্যমে  সূচনা হয়েছে উৎসব। হাইলাকান্দির…

Read More