নির্বাচন নিয়ে রামনগরে বিজেপি সংখ্যালঘু মোর্চার সাংগঠনিক সভা

Spread the news

বরাক তরঙ্গ, ২০ মার্চ : আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সংখ্যালঘু মোর্চার কাছাড় জেলা কমিটির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা আজ রামনগরের মন্নত হোটেলে অনুষ্ঠিত হয়। জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্করের সভাপতিত্বে আয়োজিত সভায় নির্বাচনী কৌশল, সংগঠন শক্তিশালীকরণ ও প্রচার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভায় উপসভাপতি ময়না মিয়া লস্কর, আনোয়ার হোসেন আহমদ, সম্পাদক মিজাজুর রহমান লস্কর এবং সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লস্করসহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মীদের উদ্দেশ্যে বলেন, জেলার বিজেপির ছয়জন প্রার্থী ও মিত্রজোট অগপ প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে এখন থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৯ এপ্রিলের আগে ঘরে ঘরে পৌঁছে দলের বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তাঁরা।

বক্তারা সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে প্রচার আরও জোরদার করা এবং বিজেপি নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান।

সভায় আতাউর রহমান লস্কর বলেন, বিজেপি সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি এনডিএ জোটের সকল প্রার্থীকে বিজয়ী করতে কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *