রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ মার্চ : দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন তৃণমূল কংগ্রেসের তিন প্রার্থী। উধারবন্দ কেন্দ্র থেকে তাপস দাস, কাটিগড়া ও সোনাই আসনে মনোনয়ন জমা দিয়েছেন ফয়জুর রহমান লস্কর ও সাজান লস্কর।
এই সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। জেলা কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, এবারের নির্বাচনে বিজেপির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে এবং তৃণমূল কংগ্রেস উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করবে বলে তিনি আশাবাদী।
এ দিকে, মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। জেলা কমিশনার কার্যালয় চত্বর ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন ছিল চোখে পড়ার মতো।



