কলকাতায় হজযাত্রীদের সেবায় তৎপর বিধায়ক সাজু

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : কলকাতার হজ ভবন-এ উপস্থিত থেকে বরাক উপত্যকা তথা অসমের বিভিন্ন প্রান্ত থেকে আগত হজযাত্রীদের খোঁজখবর নিলেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া (সাজু)। নর্থ ইস্ট হজ কমিটির পক্ষ থেকে হাজিদের সার্বিক সহযোগিতা এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা নেন তিনি। হজযাত্রীরা যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন, সেই লক্ষ্যেই তাদের সঙ্গে সরাসরি কথা বলে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন বিধায়ক সাজু। এসময় উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা হজ কমিটির কর্মকর্তাবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা। তাদের সঙ্গে সমন্বয় রেখে হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন দিক তদারকি করেন তিনি।

উল্লেখযোগ্য যে, ২০২১ সালে বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই করিম উদ্দিন বড়ভূইয়া নিয়মিতভাবে হজযাত্রীদের পাশে দাঁড়িয়ে আসছেন।গুয়াহাটিতে সোনাই এলাকার হজযাত্রীদের থাকা-খাওয়ার সুব্যবস্থা থেকে শুরু করে বিমানে ওঠা পর্যন্ত বিভিন্ন কাজে সহায়তা করেছেন তিনি। এবছর সেই ধারাবাহিকতা বজায় রেখে কলকাতাতেও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। করিম উদ্দিন বড়ভূইয়ার সঙ্গে থাকা হজযাত্রীদের সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবক আনসারুল হক লস্কর জানান, “বিধায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই করিম উদ্দিন বড়ভূইয়ার কাজে আন্তরিকতা দেখিয়েছেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি হজযাত্রীদের সেবাতেও তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।” সোনাইর বিধায়কের এহেন কাজকর্মের ভূয়সী প্রশংসা  করেছেন অনেকেই বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *