বরাক তরঙ্গ, ১০ জুলাই : মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া শুক্রবার রাজ্য বাজেট পেশ করতে বিধানসভায় প্রবেশ করেন। ঐতিহ্যবাহী অসমিয়া পোশাক চেলেং-চাদর পরিধান করে তিনি বাজেট ভাষণ উপস্থাপনের জন্য প্রস্তুতি নেন। বাজেট অধিবেশনকে ঘিরে বিধানসভা চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। মন্ত্রীকে ঐতিহ্যবাহী পোশাকে দেখে উপস্থিত বিধায়ক, কর্মকর্তা ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যেও বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়।

এদিনের বাজেটে রাজ্যের আর্থিক উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান এবং জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে পারে বলে জোর জল্পনা চলছে। বাজেট ভাষণের মাধ্যমে সরকারের আগামী অর্থবর্ষের আয়-ব্যয়, উন্নয়ন পরিকল্পনা এবং বিভিন্ন খাতে বরাদ্দের বিস্তারিত চিত্র তুলে ধরবেন মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। বাজেটকে ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


