বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভা ৭ ফেব্রুয়ারি

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার ২০২৬-২৭ এই দু’বছরের জন্য নতুন কমিটি গঠন করতে আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার  সংস্থার একটি সাধারন সভা আহ্বান করা হয়েছে। ওই দিন বেলা সাড়ে এগারোটায় শিলচর সুভাষনগরস্থিত পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের কার্যালয় ভবনে (পরিতোষ পাল চৌধুরীর বাসভবন) সভা অনুষ্ঠিত হবে। সংস্থার সভাপতি ড. হারাণ দে এক বিজ্ঞপ্তিতে এই সভায় উপস্থিত থাকতে সব সদস্যের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *