কিশোর নাথের সমর্থনে প্রচার মধ্যপ্রদেশের সাংসদ কবিতা পাটিহার ও জম্মু-কাশ্মীরের বিধায়ক দিলীপ সিঙের

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়খলা আসনের বিজেপি প্রার্থী কিশোর নাথের সমর্থনে নির্বাচনী জনসভায় অংশ নিলেন মধ্যপ্রদেশের সাংসদ কবিতা পাটিহার এবং জম্মু-কাশ্মীরের বিধায়ক দিলীপ সিং। বুধবার কেন্দ্রের তাপাং মণ্ডলে একাধিক নির্বাচনী জনসভা করলেন বিজেপি প্রার্থী কিশোর নাথ সহ তাঁরা।  এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাপাং মণ্ডল সভাপতি সঞ্জীব দেব, বড়খলা কেন্দ্রের দলীয় প্রভারি সৌমিত্র দত্ত সহ স্থানীয় দলীয় নেতৃত্ব।

কিশোর নাথ শ্রীকোণা লালমাটি, মাছঘাট কালিবাড়ি, দীঘর শ্রীকোণা তাপাং মণ্ডল অফিস, আলমবাগ ৭ মাইল, কুয়ারপার মিলন মন্দির এবং সাহাপুরে পৃথক পৃথক জনসভায় অংশগ্রহণ করেন। প্রতিটি সভায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে কিশোর নাথ বলেন, গত দুই বছরে তিনি তাপাং মণ্ডলের প্রায় প্রতিটি গ্রামে বহুবার গিয়েছেন এবং এলাকার মানুষের সমস্যাগুলি কাছ থেকে উপলব্ধি করেছেন। নির্বাচনে জয়ী হলে তিনি এই অঞ্চলের সার্বিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে আশ্বাস দেন।

সভা শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, প্রতিটি জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাঁকে আশাবাদী করে তুলেছে। জনগণের এই সমর্থনই প্রমাণ করছে যে, আসন্ন নির্বাচনে বড়খলা থেকে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *