বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : বেলতলায় সংঘটিত ডাকাতির ঘটনায় মহানগর পুলিশ ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে তাদের সঙ্গে এনকাউন্টার হয়। গুলিবিদ্ধ এক ডাকাতকে চিকিৎসার জন্য GMCH-এ ভর্তি করা হয়েছে। তবে ডাকাতের নাম এখনও জানা যায়নি।
বশিষ্ঠ পুলিশ ৩ জন ডাকাতকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করেছে। বশিষ্ঠ থানার অন্তর্গত বেলতলার চিলারায় পথের নীরুপমা এনক্লেভের ব্লক A ও B-তে শুক্রবার এই চুরির ঘটনা ঘটে।
দরজা ভেঙে ডাকাতরা লুটপাট চালায় এবং মূল্যবান সামগ্রী নিয়ে পালায়। পাশাপাশি আরও কয়েকটি ফ্ল্যাটে চুরির চেষ্টা চালিয়েছিল দলটি। মুখে কালো কাপড় বেঁধে, হাতে লাঠি ও অস্ত্র নিয়ে ডাকাতদের দলটি ফ্ল্যাটে প্রবেশ করে। দিব্য নাথ ও মনোমায়া নামে দুই ব্যক্তির বাড়িতে ডাকাতি চালানো হয়। ফ্ল্যাটে কেউ না থাকার সুযোগ নিয়ে এই কাণ্ডটি সংঘটিত করে।



