বরাক তরঙ্গ, ১৭ মার্চ : প্রতিবছরের ন্যায় এবারও শিলচরের রংপুর বাহাদুরপুর স্থিত দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসায় দারুল কিরাতের বিদায়ী অনুষ্ঠান ও ইফতার মাহফিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মওলানা গুল আহমদ আল কাদেরি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ সুফি আলহাজ হযরত মুহি উদ্দিন (রংপুরী)।
অনুষ্ঠানের শুরুতে চলতি বছরের দারুল কিরাতে অংশগ্রহণকারী প্রায় ১২৫ জন শিক্ষার্থীকে বিদায় জানানো হয় এবং তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরাও তাদের প্রশিক্ষকদের উপহার প্রদান করে সম্মাননা জানান। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন শাহ সুফি মুহি উদ্দিন রংপুরী। দারুল ক্বিরাতের প্রধান কারি হিসেবে দায়িত্ব পালন করেন মওলানা মুফতি আনোয়ার হোসেন কাদেরি। সহ কারী হিসেবে ছিলেন হাফিজ কারি এনামুল হক, ইফতার মাহফিলে দূর-দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা দারুল কিরাতের কার্যক্রম ও মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।



